অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩

সংক্ষিপ্ত প্রশ্ন ১০ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৪৩:২৬ থেকে, ১ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন দশ, এবার গুণফল। সূত্রের সাহায্যে, এ স্কয়ার প্লাস থ্রি, ও, এ টু দ্য পাওয়ার ফোর মাইনাস থ্রি এ স্কয়ার প্লাস নাইন এর গুণফল নির্ণয় করো।

একটায় দুই পদ, আরেকটায় তিন পদ। সামিহা, কোন সূত্র?

ঠিক। এখানে এ হলো এ স্কয়ার, বি থ্রি। মাঝের পদ এ বি, এ স্কয়ার ইনটু থ্রি।

লিখি, সমাধান, প্রশ্নের গুণফলটা।

জোড়াটা সূত্রের চেহারায় লিখি, এ স্কয়ার আর থ্রি দিয়ে।

সূত্র সাতে, ইকুয়াল টু, এ স্কয়ার হোল কিউব প্লাস থ্রি হোল কিউব, ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার সিক্স প্লাস টুয়েন্টি সেভেন।

নির্ণেয় গুণফল এটাই।