অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ৩
সংক্ষিপ্ত প্রশ্ন ১১ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৪৪:১৯ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
প্রশ্ন এগারো। সূত্রের সাহায্যে, টু পি মাইনাস থ্রি কিউ, ও, ফোর পি স্কয়ার প্লাস সিক্স পি কিউ প্লাস নাইন কিউ স্কয়ার এর গুণফল নির্ণয় করো।
এক নিঃশ্বাসে! তবু খাতায় পুরোটা লিখি। সমাধান, প্রশ্নের গুণফলটা।
ইকুয়াল টু, টু পি মাইনাস থ্রি কিউ, ইনটু, টু পি হোল স্কয়ার প্লাস টু পি ইনটু থ্রি কিউ প্লাস থ্রি কিউ হোল স্কয়ার।
সূত্র আটে, ইকুয়াল টু, টু পি হোল কিউব মাইনাস থ্রি কিউ হোল কিউব, ইকুয়াল টু এইট পি কিউব মাইনাস টুয়েন্টি সেভেন কিউ কিউব।
নির্ণেয় গুণফল এটাই। মনে রাখো: মাঝের পদ এ বি, টু এ বি না।
আজ তিনটা কথা। মাইনাসের কিউব, মাইনাস। কিউব অসম্পূর্ণ হলে, সংখ্যা ধার করো। দুই পদ ইনটু তিন পদ, সূত্র সাত বা আট।
খাতায় নিজে করো, এই প্রশ্নটা।
উত্তর মিলাও। সূত্র সাতে, এক্স কিউব প্লাস সিক্সটি ফোর।
শেষ অংশে পুরো ভিডিওর ঝটপট রিভিশন।