অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ২
সৃজনশীল প্রশ্ন ০৬ (ক) সমাধান
সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৩৯:৩৩ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
দেখা যাক। এখানে কিছু ওপারে নিতে হয় না, সরাসরি এ দিয়ে ভাগ। এ ধনাত্মক, মানে জিরো না, তাই ভাগ করা যায়।
লিখি, ক, দেওয়া আছে, এ স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ফাইভ এ।
বা, এ স্কয়ার মাইনাস ওয়ান বাই এ, ইকুয়াল টু, ফাইভ এ বাই এ। উভয়পক্ষকে এ দ্বারা ভাগ করে।
আলাদা ভাগ করে, সুতরাং, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ফাইভ। হ্যাঁ, চাবিটা মাইনাসের।
চাওয়া হয়েছে প্লাসের স্কয়ার, অথচ চাবি মাইনাসের। সিঁড়িতে কোন দিকে যাবে, আর কত?
শাবাশ! লিখি, প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার, ইকুয়াল টু, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার, প্লাস টু ইনটু এ ইনটু ওয়ান বাই এ।
মান বসিয়ে, ইকুয়াল টু, ফাইভ স্কয়ার প্লাস টু, ইকুয়াল টু, টুয়েন্টি ফাইভ প্লাস টু, ইকুয়াল টু টুয়েন্টি সেভেন।
নির্ণেয় মান, টুয়েন্টি সেভেন।
মনে রাখো: চাবি মাইনাসের হলে নিচের তলা থেকে ওঠো, প্লাস টু।