অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ২

প্রশ্ন ৩ সমাধান

ঘনের সূত্রে উৎপাদক · ২৪:১৩ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

তিন নম্বর, এইট এ টু দ্য পাওয়ার ফোর প্লাস টুয়েন্টি সেভেন এ বি কিউব। কী কমন?

ঠিক। এ টু দ্য পাওয়ার ফোর মানে চারটা এ, আর এ বি কিউবে একটা এ। দুইটা পদেই এ, তাই এ কমন। প্রথম পদে থাকে এইট এ কিউব, দ্বিতীয় পদে টুয়েন্টি সেভেন বি কিউব।

লিখি, সমাধান, এইট এ টু দ্য পাওয়ার ফোর প্লাস টুয়েন্টি সেভেন এ বি কিউব, ইকুয়াল টু, এ ইনটু, এইট এ কিউব প্লাস টুয়েন্টি সেভেন বি কিউব।

ভেতরে এইট হলো টু এর কিউব, তাই এইট এ কিউব হলো টু এ হোল কিউব। টুয়েন্টি সেভেন থ্রি এর কিউব, তাই টুয়েন্টি সেভেন বি কিউব হলো থ্রি বি হোল কিউব।

লিখি, ইকুয়াল টু, এ ইনটু, টু এ হোল কিউব প্লাস থ্রি বি হোল কিউব।

দুইটা কিউবের যোগ, তাই সূত্র সাত। ইকুয়াল টু, এ, টু এ প্লাস থ্রি বি। দ্বিতীয় ব্র্যাকেটে প্রথমটার স্কয়ার, মাইনাস দুইটার গুণ, প্লাস দ্বিতীয়টার স্কয়ার।

টু এ হোল স্কয়ার, ফোর এ স্কয়ার। টু এ ইনটু থ্রি বি, সিক্স এ বি। থ্রি বি হোল স্কয়ার, নাইন বি স্কয়ার।

ইকুয়াল টু, এ, ইনটু টু এ প্লাস থ্রি বি, ইনটু ফোর এ স্কয়ার মাইনাস সিক্স এ বি প্লাস নাইন বি স্কয়ার।