অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ২
প্রশ্ন ২২ সমাধান
ঘনের সূত্রে উৎপাদক · ২২:১৬ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার বাইশ নম্বর, সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব।
সোজা দেখলে মনে হয়, ফোর এক্স হোল কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব। কিন্তু একটু থামো। আমাদের প্রথম অভ্যাস কী ছিল?
হ্যাঁ সামিহা, একদম ঠিক। সিক্সটি ফোর হলো এইট ইনটু এইট, আর এইট হলো এইট ইনটু ওয়ান। দুইটা পদেই এইট আছে, তাই আগে এইট কমন।
কমন না নিয়ে সোজা গেলে, প্রথম ব্র্যাকেট হতো ফোর এক্স মাইনাস টু ওয়াই। সেখান থেকে আবার টু কমন বের হতো। মানে ভাঙা শেষ হতো না।
তাই লিখি, সমাধান, সিক্সটি ফোর এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব, ইকুয়াল টু, এইট ইনটু, এইট এক্স কিউব মাইনাস ওয়াই কিউব।
এবার ব্র্যাকেটের ভেতরটা দেখি। এইট এক্স কিউব হলো টু এক্স হোল কিউব, কারণ টু এক্স ইনটু টু এক্স ইনটু টু এক্স, এইট এক্স কিউব। আর ওয়াই কিউব তো ওয়াই এর কিউব।
লিখি, ইকুয়াল টু, এইট ইনটু, টু এক্স হোল কিউব মাইনাস ওয়াই হোল কিউব।
কিউবের বিয়োগ, সূত্র আট। ইকুয়াল টু, এইট, টু এক্স মাইনাস ওয়াই। দ্বিতীয় ব্র্যাকেটে টু এক্স হোল স্কয়ার, প্লাস টু এক্স ইনটু ওয়াই, প্লাস ওয়াই হোল স্কয়ার।
টু এক্স হোল স্কয়ার, ফোর এক্স স্কয়ার। টু এক্স ইনটু ওয়াই, টু এক্স ওয়াই। ওয়াই হোল স্কয়ার, ওয়াই স্কয়ার।
ইকুয়াল টু, এইট, টু এক্স মাইনাস ওয়াই, ইনটু ফোর এক্স স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার।
মনে রাখো: সবচেয়ে বড় কমনটা আগে নাও, তাহলে পরে আর ভাঙতে হয় না।
এবার চারটা অঙ্ক, সবগুলোতে একই কৌশল। আগে কমন, তারপর কিউবের সূত্র। প্রতিবার কমনটা তুমি বলবে।