অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৪
কুইজ ২ সমাধান
ax² + bx + c ও পুরো অধ্যায়ের রিভিশন · ৫৩:০২ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
টু স্টারের প্রশ্ন। এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর।
ঠিক। সিক্সটি ফোর হলো ফোর কিউব, কারণ ফোর ইনটু ফোর ইনটু ফোর, সিক্সটি ফোর। দুই পদ, দুইটাই কিউব, মাঝে মাইনাস। তাই তৃতীয় সারি, এ কিউব মাইনাস বি কিউব।
লিখি, এক্স কিউব মাইনাস সিক্সটি ফোর, ইকুয়াল টু, এক্স কিউব মাইনাস ফোর কিউব।
দ্বিতীয় ব্র্যাকেটের মাঝের চিহ্ন কী হবে, বলো তো?
একদম! নিয়মটা হলো, একই, উল্টো, সবসময় প্লাস। প্রথম ব্র্যাকেটে একই চিহ্ন, মাইনাস। দ্বিতীয়টার মাঝে উল্টো চিহ্ন, প্লাস। আর দুই পাশের স্কয়ার সবসময় প্লাস।
লিখি, ইকুয়াল টু, এক্স মাইনাস ফোর, ইনটু এক্স স্কয়ার প্লাস এক্স ইনটু ফোর প্লাস ফোর স্কয়ার।
তাই, ইকুয়াল টু, এক্স মাইনাস ফোর, ইনটু এক্স স্কয়ার প্লাস ফোর এক্স প্লাস সিক্সটিন।
চিহ্নে একটুও ভুল হয়নি। টু স্টার!