অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৪
কুইজ ৩ সমাধান
ax² + bx + c ও পুরো অধ্যায়ের রিভিশন · ৫৪:২৬ থেকে, ৩ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার থ্রি স্টারের প্রশ্ন, একটু কঠিন। থ্রি এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু।
চমৎকার! আগে এ ইনটু সি, থ্রি ইনটু মাইনাস টু, মাইনাস সিক্স। যোগফল মাইনাস ফাইভ, চিহ্ন উল্টো, তাই পার্থক্য ফাইভ। সিক্সের জোড়া ওয়ান আর সিক্স, পার্থক্য ফাইভ। বড় সিক্স পায় মাইনাস।
লিখি, এখানে, থ্রি ইনটু মাইনাস টু ইকুয়াল টু মাইনাস সিক্স।
এখন, মাইনাস সিক্স ইনটু ওয়ান ইকুয়াল টু মাইনাস সিক্স, এবং মাইনাস সিক্স প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ফাইভ।
মিডল টার্ম ভেঙে, থ্রি এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস টু, ইকুয়াল টু, থ্রি এক্স স্কয়ার মাইনাস সিক্স এক্স প্লাস এক্স মাইনাস টু।
এবার কমন নিয়ে শেষ করো তো।
অসাধারণ! প্রথম দুইটা থেকে থ্রি এক্স কমন, বাকি এক্স মাইনাস টু। পরের দুইটা, প্লাস এক্স আর মাইনাস টু থেকে প্লাস ওয়ান কমন, কারণ এক্স মানে ওয়ান ইনটু এক্স, টু মানে ওয়ান ইনটু টু। বাকি আবার এক্স মাইনাস টু।
লিখি, ইকুয়াল টু, থ্রি এক্স ইনটু এক্স মাইনাস টু, প্লাস ওয়ান ইনটু এক্স মাইনাস টু।
তাই, ইকুয়াল টু, এক্স মাইনাস টু, ইনটু থ্রি এক্স প্লাস ওয়ান।
থ্রি স্টার! তিনটা স্টারই তোমার, সামিহা।
এবার খাতার জন্য একটা অঙ্ক। এটায় দুইটা কৌশল লাগবে।
লিখে নাও, ফোর এক্স স্কয়ার প্লাস টেন এক্স মাইনাস সিক্স।
ইঙ্গিত দিই। আগে কার্ডের প্রথম সারি, তিনটা পদেই একটা সংখ্যা কমন আছে। তারপর ভেতরের রাশিতে পাঁচ নম্বর স্টপের জোড়া খোঁজা।
আগে নিজে করবে, তারপর মিলাবে। উত্তর, টু, ইনটু টু এক্স মাইনাস ওয়ান, ইনটু এক্স প্লাস থ্রি।
সামিহা, প্রথম ক্লাসের শুরুতে তুমি বলেছিলে, গুণ করতে পারো, কিন্তু ভাঙবে কীভাবে জানো না। এখন কেমন লাগছে?
শুনে খুব ভালো লাগল। ভাঙা এখন গুণের মতোই সহজ, কারণ ভাঙা মানে গুণটাকেই উল্টো দিক থেকে দেখা। এই চার ক্লাসে তুমি নিজেই কৌশল চিনেছ, নিজের ভুল নিজেই ধরেছ।
আর যে বন্ধুরা দেখছ, কার্ডটা খাতার প্রথম পাতায় এঁকে রাখো, আর প্রতিদিন দুইটা করে অঙ্ক করো। প্রতিটা উত্তর গুণ করে মিলিয়ে নিও।
পরের ভিডিওতে সৃজনশীল প্রশ্ন আর পাঠ্যবইয়ের কাজ। তার পরেরটায় বহুনির্বাচনি আর সংক্ষিপ্ত প্রশ্ন। দেখা হবে, আল্লাহ হাফেজ!