অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
বহুনির্বাচনি ১৭ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৩৩:৪৬ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
সতেরো নম্বর। এম স্কয়ার প্লাস ফোর এম প্লাস ফোর, রাশিটিতে এম বর্জিত পদ কোনটি? ক, ওয়ান। খ, থ্রি। গ, টু। ঘ, ফোর।
বর্জিত মানে বাদ দেওয়া। যেমন চিনি বর্জিত চা মানে চিনি ছাড়া চা। তাই এম বর্জিত পদ মানে, যে পদে এম নেই। সামিহা, কোনটা?
হ্যাঁ, ঠিক। পদ তিনটা দেখি। এম স্কয়ারে এম আছে, ফোর এম এও এম আছে। শুধু শেষের ফোরে কোনো এম নেই। এটাই ধ্রুবক।
উত্তর ঘ, ফোর। ফাঁদ গ, টু। রাশিটা এম প্লাস টু হোল স্কয়ার ঠিকই, কিন্তু প্রশ্ন রাশির পদ নিয়ে, ব্র্যাকেটের ভেতরের সংখ্যা নিয়ে না।