অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
বহুনির্বাচনি ১৯ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৩৯:১২ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
উনিশ নম্বর। টু ওয়াই স্কয়ার প্লাস ওয়াই মাইনাস টেন এর উৎপাদকে বিশ্লেষণ নিচের কোনটি?
ক, টু ওয়াই মাইনাস ফাইভ, ইনটু ওয়াই প্লাস টু। খ, টু ওয়াই প্লাস ফাইভ, ইনটু ওয়াই মাইনাস ওয়ান। গ, টু ওয়াই প্লাস ফাইভ, ইনটু ওয়াই মাইনাস টু। ঘ, ওয়াই প্লাস ফাইভ, ইনটু টু ওয়াই মাইনাস ওয়ান।
প্রথম গুণ। চারটাতেই একটা টু ওয়াই আর একটা ওয়াই, গুণ টু ওয়াই স্কয়ার। এতে কেউ বাদ যায় না।
শেষ গুণ, লাগবে মাইনাস টেন। ক তে মাইনাস ফাইভ ইনটু টু, মাইনাস টেন। খ তে ফাইভ ইনটু মাইনাস ওয়ান, মাইনাস ফাইভ, বাদ। গ তে ফাইভ ইনটু মাইনাস টু, মাইনাস টেন। ঘ তে ফাইভ ইনটু মাইনাস ওয়ান, মাইনাস ফাইভ, বাদ।
হ্যাঁ, শুধু শেষ গুণ মিলিয়েই খ আর ঘ বাদ পড়ল। থাকল ক আর গ। এবার আড়াআড়ি। ক তে বাইরের, টু ওয়াই ইনটু টু, ফোর ওয়াই। ভেতরের, মাইনাস ফাইভ ইনটু ওয়াই, মাইনাস ফাইভ ওয়াই। যোগ মাইনাস ওয়াই। আমাদের চাই প্লাস ওয়াই, তাই ক বাদ।
গ তে লিখি, টু ওয়াই ইনটু মাইনাস টু, প্লাস ফাইভ ইনটু ওয়াই, ইকুয়াল টু মাইনাস ফোর ওয়াই প্লাস ফাইভ ওয়াই, ইকুয়াল টু ওয়াই।
মাঝের পদ প্লাস ওয়াই, মিলেছে! প্রথম, শেষ, মাঝ, তিনটাই মিলেছে।
উত্তর গ, টু ওয়াই প্লাস ফাইভ, ইনটু ওয়াই মাইনাস টু। ফাঁদ ক, একই সংখ্যা, শুধু চিহ্ন উল্টো, তাতে মাঝে আসে মাইনাস ওয়াই।
অপশন না থাকলে অনুশীলনীর চতুর্থ ক্লাসের মতো এ ইনটু সি এর জোড়া খুঁজে ভাঙতাম। টু ইনটু মাইনাস টেন, মাইনাস টুয়েন্টি, জোড়া ফাইভ আর মাইনাস ফোর। তাতেও একই উত্তর আসে। কিন্তু অপশন থাকলে, মিলিয়ে দেখাই দ্রুত।