অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
বহুনির্বাচনি ৫ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১৪:২২ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
পাঁচ নম্বর। এম কিউব প্লাস থ্রি এম স্কয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান, রাশিটির একটি উৎপাদক হবে কোনটি?
ক, এম মাইনাস ওয়ান। খ, এম প্লাস ওয়ান। গ, এম প্লাস টু। ঘ, এম মাইনাস টু।
চারটা পদ। আর সহগগুলো দেখো, ওয়ান, থ্রি, থ্রি, ওয়ান। সামিহা, কী মনে পড়ে?
শাবাশ! ওয়ান থ্রি থ্রি ওয়ান দেখলেই চেনা যায়, এটা একটা হোল কিউব, পাঠ্যবইয়ের ঙ নিয়ম, অনুশীলনীর দ্বিতীয় ক্লাসে শিখেছি। প্রথম পদ এম কিউব, শেষ পদ ওয়ান মানে ওয়ান কিউব। তবু মাঝের দুইটা মিলিয়ে নিই।
থ্রি এম স্কয়ার হলো থ্রি ইনটু এম স্কয়ার ইনটু ওয়ান। আর থ্রি এম হলো থ্রি ইনটু এম ইনটু ওয়ান স্কয়ার। দুইটাই মিলেছে।
লিখি, এম কিউব প্লাস থ্রি এম স্কয়ার প্লাস থ্রি এম প্লাস ওয়ান, ইকুয়াল টু, এম প্লাস ওয়ান হোল কিউব।
শূন্য পরীক্ষাতেও মিলাই। এম প্লাস ওয়ান জিরো হয় এম ইকুয়াল টু মাইনাস ওয়ান হলে। বসাই, মাইনাস ওয়ান প্লাস থ্রি মাইনাস থ্রি প্লাস ওয়ান, ইকুয়াল টু জিরো।
উত্তর খ, এম প্লাস ওয়ান। ফাঁদ ক, এম মাইনাস ওয়ান। এম ইকুয়াল টু ওয়ান বসালে হয় এইট, জিরো না।