অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
বহুনির্বাচনি ৬ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১৫:৪৮ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
ছয় নম্বর। কোনো রাশিকে একই সংখ্যা দ্বারা একবার যোগ ও একবার বিয়োগ করলে, রাশিটির মান কী হবে?
ক, পরিবর্তন হবে। খ, পরিবর্তন হবে না। গ, টু বেড়ে যাবে। ঘ, টু কমে যাবে।
সামিহা, ছোট সংখ্যায় ভাবো। টেন এর সাথে ফাইভ যোগ করো, তারপর ফাইভ বিয়োগ করো।
ঠিক! টেন এর সাথে ফাইভ যোগ করে আবার ফাইভ বিয়োগ করলে টেনই থাকে। যতটা দিলাম, ঠিক ততটাই নিলাম, মোট পরিবর্তন জিরো।
অনুশীলনীর প্রথম ক্লাসে এই কৌশলেই বি স্কয়ার যোগ আর বিয়োগ করে, রাশিকে পূর্ণ বর্গ বানিয়েছিলাম। মান বদলায়নি বলেই কাজটা ঠিক ছিল।
উত্তর খ, পরিবর্তন হবে না। টু বাড়া বা কমার কোনো কারণ নেই, যোগ আর বিয়োগ একে অপরকে কেটে দেয়।