অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
সংক্ষিপ্ত প্রশ্ন ৬ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১:০১:৪৫ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
প্রশ্ন ছয়। এক্স স্কয়ার, প্লাস এ প্লাস ওয়ান বাই এ, ইনটু এক্স, প্লাস ওয়ান কে উৎপাদকে বিশ্লেষণ করো।
হ্যাঁ, ঠিক মনে রেখেছ। এটা বহুনির্বাচনি আটের রাশি, আর উত্তর এক্স প্লাস এ, ইনটু এক্স প্লাস ওয়ান বাই এ। সেখানে আমরা গুণফল আর যোগফল দিয়ে এই উত্তরটা বেছেছিলাম। কিন্তু এখানে অপশন নেই, তাই ধাপগুলো লিখে দেখাতে হবে। ব্র্যাকেটটা খুলে শুরু করি।
লিখি, সমাধান, এক্স স্কয়ার, প্লাস এ প্লাস ওয়ান বাই এ, ইনটু এক্স, প্লাস ওয়ান।
এক্স দিয়ে ব্র্যাকেটের দুইটা পদই গুণ হয়। এ ইনটু এক্স, এ এক্স। ওয়ান বাই এ ইনটু এক্স, এক্স বাই এ।
খুলে লিখি, ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস এ এক্স প্লাস এক্স বাই এ প্লাস ওয়ান।
প্রথম দুইটায় এক্স কমন, থাকে এক্স প্লাস এ। শেষের দুইটায় ওয়ান বাই এ কমন। ওয়ান বাই এ ইনটু এক্স, এক্স বাই এ। ওয়ান বাই এ ইনটু এ, উপর নিচের এ কেটে ওয়ান। তাই ব্র্যাকেটেও এক্স প্লাস এ।
লিখি, ইকুয়াল টু, এক্স ইনটু এক্স প্লাস এ, প্লাস ওয়ান বাই এ ইনটু এক্স প্লাস এ।
দুই অংশেই এক্স প্লাস এ, কমন নিয়ে, ইকুয়াল টু, এক্স প্লাস এ, ইনটু এক্স প্লাস ওয়ান বাই এ।