অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
সংক্ষিপ্ত প্রশ্ন ৫ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৫৯:৫২ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
প্রশ্ন পাঁচ। উৎপাদকে বিশ্লেষণ করো, এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দ্য পাওয়ার ফোর।
এটা চার নম্বরের যমজ। সামিহা, কী যোগ বিয়োগ করবে?
একদম! এ টু দ্য পাওয়ার ফোর হলো এ স্কয়ারের স্কয়ার, বি টু দ্য পাওয়ার ফোর হলো বি স্কয়ারের স্কয়ার। পূর্ণ বর্গ হতে মাঝে লাগে টু এ স্কয়ার বি স্কয়ার, আছে একটা। তাই আরেকটা এ স্কয়ার বি স্কয়ার যোগ আর বিয়োগ করি।
লিখি, সমাধান, এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এ স্কয়ার বি স্কয়ার প্লাস বি টু দ্য পাওয়ার ফোর।
সাজিয়ে, ইকুয়াল টু, এ স্কয়ার হোল স্কয়ার, প্লাস টু ইনটু এ স্কয়ার ইনটু বি স্কয়ার, প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, মাইনাস এ স্কয়ার বি স্কয়ার।
এবার এই মাইনাস এ স্কয়ার বি স্কয়ার। এটা কার স্কয়ার, সামিহা?
ঠিক! এ স্কয়ার বি স্কয়ার হলো এ বি হোল স্কয়ার, কারণ এ বি ইনটু এ বি তে এ ইনটু এ, এ স্কয়ার, আর বি ইনটু বি, বি স্কয়ার।
তাই লিখি, ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার, মাইনাস এ বি হোল স্কয়ার।
বর্গের অন্তরে, এ এর জায়গায় এ স্কয়ার প্লাস বি স্কয়ার, বি এর জায়গায় এ বি। ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি, ইনটু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি।
সাজিয়ে লিখি, ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, ইনটু এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার।