অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬

সংক্ষিপ্ত প্রশ্ন ৮ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১:০৪:৫৩ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন আট। এক্স স্কয়ার মাইনাস এইটিন এক্স প্লাস সেভেন্টি টু কে উৎপাদকে বিশ্লেষণ করো।

আগে চিহ্ন। ধ্রুবক প্লাস সেভেন্টি টু, তাই দুইটা সংখ্যার চিহ্ন একই। মাঝে মাইনাস এইটিন, তাই দুইটাই মাইনাস। সামিহা, সেভেন্টি টুর কোন জোড়ার যোগফল এইটিন?

শাবাশ! সিক্স আর টুয়েলভ। কীভাবে পাওয়া যায়, সবাই দেখি। সেভেন্টি টুর জোড়া, ওয়ান আর সেভেন্টি টু, যোগ সেভেন্টি থ্রি। টু আর থার্টি সিক্স, থার্টি এইট। থ্রি আর টুয়েন্টি ফোর, টুয়েন্টি সেভেন।

ফোর আর এইটিন, টুয়েন্টি টু। সিক্স আর টুয়েলভ, এইটিন। এটাই। মাঝে মাইনাস, তাই দুইটাই মাইনাস নিই।

লিখি, সমাধান, এখানে, মাইনাস সিক্স ইনটু মাইনাস টুয়েলভ ইকুয়াল টু সেভেন্টি টু,

এবং মাইনাস সিক্স প্লাস মাইনাস টুয়েলভ ইকুয়াল টু মাইনাস এইটিন।

এবার মিডল টার্ম মাইনাস এইটিন এক্সকে ভাঙি, মাইনাস সিক্স এক্স আর মাইনাস টুয়েলভ এক্সে। দুইটা মিলে আবার মাইনাস এইটিন এক্স, তাই মান বদলায় না।

প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এক্স স্কয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টুয়েলভ এক্স প্লাস সেভেন্টি টু।

প্রথম দুইটায় এক্স কমন, বাকি এক্স মাইনাস সিক্স। পরের দুইটায় মাইনাস টুয়েলভ কমন। মাইনাস টুয়েলভ ইনটু এক্স, মাইনাস টুয়েলভ এক্স। মাইনাস টুয়েলভ ইনটু মাইনাস সিক্স, প্লাস সেভেন্টি টু। তাই ব্র্যাকেটেও এক্স মাইনাস সিক্স।

লিখি, ইকুয়াল টু, এক্স ইনটু এক্স মাইনাস সিক্স, মাইনাস টুয়েলভ ইনটু এক্স মাইনাস সিক্স।

দুই অংশেই এক্স মাইনাস সিক্স, কমন নিয়ে, ইকুয়াল টু, এক্স মাইনাস সিক্স, ইনটু এক্স মাইনাস টুয়েলভ।