অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
সংক্ষিপ্ত প্রশ্ন ৯ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১:০৬:৫৩ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
প্রশ্ন নয়। এ স্কয়ার প্লাস সেভেন এ মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি কে উৎপাদকে বিশ্লেষণ করো।
দারুণ! এটা অনুশীলনীর চব্বিশ নম্বর, এক্স স্কয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি। শুধু অক্ষরটা এক্স এর বদলে এ। তাই জোড়াও সেই ফিফটিন আর মাইনাস এইট।
কেন এই চিহ্ন? ধ্রুবক মাইনাস, তাই চিহ্ন উল্টো। মাঝে প্লাস সেভেন, তাই বড় ফিফটিন পায় প্লাস। ফিফটিন ইনটু মাইনাস এইট, মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি। ফিফটিন মাইনাস এইট, সেভেন।
লিখি, সমাধান, এখানে, ফিফটিন ইনটু মাইনাস এইট ইকুয়াল টু মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি, এবং ফিফটিন প্লাস মাইনাস এইট ইকুয়াল টু সেভেন।
মিডল টার্ম সেভেন এ কে ভাঙি, ফিফটিন এ আর মাইনাস এইট এ তে। প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস ফিফটিন এ মাইনাস এইট এ মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি।
প্রথম দুইটায় এ কমন, বাকি এ প্লাস ফিফটিন। পরের দুইটায় মাইনাস এইট কমন, কারণ ওয়ান হান্ড্রেড টুয়েন্টি মানে এইট ইনটু ফিফটিন। মাইনাস এইট ইনটু ফিফটিন, মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি, তাই ব্র্যাকেটেও এ প্লাস ফিফটিন।
লিখি, ইকুয়াল টু, এ ইনটু এ প্লাস ফিফটিন, মাইনাস এইট ইনটু এ প্লাস ফিফটিন।
দুই অংশেই এ প্লাস ফিফটিন, কমন নিয়ে, ইকুয়াল টু, এ প্লাস ফিফটিন, ইনটু এ মাইনাস এইট।