অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৫
কাজ ১ (৩) সমাধান
সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৪০:৫১ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
তিন, এক্স স্কয়ার প্লাস টু পি এক্স প্লাস পি স্কয়ার মাইনাস ফোর।
চারটা পদ। কার্ডের চার পদের সারি বলে, তিনটা মিলে পূর্ণ বর্গ হয় কি না দেখো। কোন তিনটা?
ঠিক ধরেছ। প্রথম তিনটা পদ মিলে পূর্ণ বর্গ। কেন? এক্স স্কয়ার এক্সের বর্গ, পি স্কয়ার পি এর বর্গ। আর মাঝের টু পি এক্স মানে টু ইনটু এক্স ইনটু পি, ঠিক নিয়ম খ এর মাঝের পদ। তাই এক্স প্লাস পি হোল স্কয়ার।
লিখি, সমাধান, প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস টু পি এক্স প্লাস পি স্কয়ার মাইনাস ফোর।
চেহারাটা পরিষ্কার করে লিখি। ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস টু ইনটু এক্স ইনটু পি প্লাস পি স্কয়ার, মাইনাস টু স্কয়ার।
প্রথম তিনটা পূর্ণ বর্গ। তাই, ইকুয়াল টু, এক্স প্লাস পি হোল স্কয়ার, মাইনাস টু স্কয়ার।
এখন দুইটা বর্গের বিয়োগ। এ হলো পুরো এক্স প্লাস পি, আর বি হলো টু।
তাই, ইকুয়াল টু, এক্স প্লাস পি প্লাস টু, ইনটু এক্স প্লাস পি মাইনাস টু।