অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৫

কাজ ১ (৪) সমাধান

সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৪২:১৩ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

চার, এক্স কিউব প্লাস টুয়েন্টি সেভেন ওয়াই কিউব।

টুয়েন্টি সেভেন চেনো? থ্রি ইনটু থ্রি ইনটু থ্রি, মানে থ্রির কিউব। তাই টুয়েন্টি সেভেন ওয়াই কিউব হলো থ্রি ওয়াই এর কিউব।

লিখি, সমাধান, প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এক্স কিউব প্লাস টুয়েন্টি সেভেন ওয়াই কিউব।

কিউবের চেহারায়, ইকুয়াল টু, এক্স কিউব প্লাস থ্রি ওয়াই হোল কিউব।

দুইটা ঘনের যোগ, নিয়ম চ। দ্বিতীয় ব্র্যাকেটটা তুমি বলো তো।

প্রায় হয়েছে। এক্স স্কয়ার আর নাইন ওয়াই স্কয়ার, প্রথম আর শেষের পদ ঠিক আছে। কিন্তু আবার দেখো তো, মাঝের পদের চিহ্নটা। কার্ডের চিহ্নের নিয়ম মনে করো।

এইতো। প্রথমবার মাঝের পদে প্লাস দিয়েছিলে, সেখানেই ভুল ছিল। কারণ এ কিউব প্লাস বি কিউবের সঙ্গী ব্র্যাকেটে মাঝের চিহ্ন উল্টো, মানে মাইনাস এ বি। এখানে এ হলো এক্স, বি হলো থ্রি ওয়াই, তাই মাইনাস থ্রি এক্স ওয়াই। প্রথম আর শেষের পদ সবসময় প্লাস।

সূত্রে বসিয়ে লিখি। ইকুয়াল টু, এক্স প্লাস থ্রি ওয়াই, ইনটু, এক্স স্কয়ার মাইনাস এক্স ইনটু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই হোল স্কয়ার।

থ্রি ওয়াই হোল স্কয়ার, নাইন ওয়াই স্কয়ার। তাই, ইকুয়াল টু, এক্স প্লাস থ্রি ওয়াই, ইনটু এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কয়ার।