অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৫

কাজ ৩ (১) সমাধান

সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৫২:৩১ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

এক, এইট এক্স স্কয়ার প্লাস এইটিন এক্স প্লাস নাইন।

প্রথম সহগ এইট, শেষের নাইন। এইট ইনটু নাইন কত, আর কোন জোড়া লাগবে, বলো তো?

একদম! এইট ইনটু নাইন সেভেন্টি টু, আগের বাক্সের প্রথমটার মতো। যোগফল লাগবে এইটিন, তাই আবার সিক্স আর টুয়েলভ। এবার সব চিহ্ন প্লাস, তাই দুইটাই প্লাস।

লিখি, সমাধান, এখানে, এইট ইনটু নাইন ইকুয়াল টু সেভেন্টি টু।

এখন, সিক্স ইনটু টুয়েলভ ইকুয়াল টু সেভেন্টি টু, এবং সিক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু এইটিন।

এইটিন এক্সকে ভাঙি টুয়েলভ এক্স আর সিক্স এক্সে। প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এইট এক্স স্কয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস সিক্স এক্স প্লাস নাইন।

টুয়েলভ এক্স আর সিক্স এক্স মিলে এইটিন এক্স, তাই মান বদলায়নি। প্রথম দুইটা, এইট এক্স স্কয়ার আর টুয়েলভ এক্স। এইট আর টুয়েলভ, দুইটাকেই ফোর দিয়ে ভাগ যায়, আর দুইটাতেই এক্স। তাই ফোর এক্স কমন। এইট এক্স স্কয়ার থেকে থাকে টু এক্স, টুয়েলভ এক্স থেকে থ্রি।

পরের দুইটা, সিক্স এক্স আর নাইন। দুইটাকেই থ্রি দিয়ে ভাগ যায়। থ্রি কমন, থাকে টু এক্স প্লাস থ্রি।

লিখি, ইকুয়াল টু, ফোর এক্স ইনটু টু এক্স প্লাস থ্রি, প্লাস থ্রি ইনটু টু এক্স প্লাস থ্রি।

কমন ব্র্যাকেট টু এক্স প্লাস থ্রি, থাকে ফোর এক্স আর প্লাস থ্রি। তাই, ইকুয়াল টু, টু এক্স প্লাস থ্রি, ইনটু ফোর এক্স প্লাস থ্রি।

আর মাঝে টুয়েলভ এক্স আর সিক্স এক্স উল্টো ক্রমে লিখলেও চলে। কমন বদলাবে, কিন্তু শেষ উত্তর একই আসবে।