অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৫

কাজ ৩ (২) সমাধান

সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ৫৪:৩১ থেকে, ৩ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

দুই, টুয়েন্টি সেভেন এক্স স্কয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস টু।

এটা পুরোটা তুমি করো। আগে প্রথম আর শেষের সহগের গুণ, তারপর জোড়া।

শাবাশ, সামিহা! প্রথম আর শেষের সহগ গুণ করি, টুয়েন্টি সেভেন ইনটু টু, ফিফটি ফোর। তারপর ফিফটি ফোরের জোড়া খুঁজি, যাদের যোগফল ফিফটিন। ওয়ান আর ফিফটি ফোর না, টু আর টুয়েন্টি সেভেন না, থ্রি আর এইটিন না। সিক্স আর নাইন, যোগফল ফিফটিন।

লিখি, সমাধান, এখানে, টুয়েন্টি সেভেন ইনটু টু ইকুয়াল টু ফিফটি ফোর।

লিখি, এখন, নাইন ইনটু সিক্স ইকুয়াল টু ফিফটি ফোর, এবং নাইন প্লাস সিক্স ইকুয়াল টু ফিফটিন।

ফিফটিন এক্সকে ভাঙি। প্রদত্ত রাশি, ইকুয়াল টু, টুয়েন্টি সেভেন এক্স স্কয়ার প্লাস নাইন এক্স প্লাস সিক্স এক্স প্লাস টু।

নাইন এক্স আর সিক্স এক্স মিলে ফিফটিন এক্স, তাই মান বদলায়নি। প্রথম দুইটা। টুয়েন্টি সেভেন এক্স স্কয়ার মানে নাইন এক্স ইনটু থ্রি এক্স। নাইন এক্স মানে নাইন এক্স ইনটু ওয়ান। তাই নাইন এক্স কমন, থাকে থ্রি এক্স প্লাস ওয়ান।

খেয়াল করো, পুরো নাইন এক্সটাই বাইরে গেলে ভেতরে ওয়ান থাকে, ফাঁকা না। এই ওয়ান লিখতে অনেকেই ভুলে যায়।

পরের দুইটা, সিক্স এক্স আর টু। সিক্স এক্স মানে টু ইনটু থ্রি এক্স, আর টু মানে টু ইনটু ওয়ান। টু কমন, থাকে থ্রি এক্স প্লাস ওয়ান।

লিখি, ইকুয়াল টু, নাইন এক্স ইনটু থ্রি এক্স প্লাস ওয়ান, প্লাস টু ইনটু থ্রি এক্স প্লাস ওয়ান।

কমন ব্র্যাকেট থ্রি এক্স প্লাস ওয়ান। থাকে নাইন এক্স আর প্লাস টু। তাই, ইকুয়াল টু, থ্রি এক্স প্লাস ওয়ান, ইনটু নাইন এক্স প্লাস টু।

গুণ করে মিলাই। থ্রি এক্স ইনটু নাইন এক্স, টুয়েন্টি সেভেন এক্স স্কয়ার। থ্রি এক্স ইনটু টু, সিক্স এক্স। ওয়ান ইনটু নাইন এক্স, নাইন এক্স। ওয়ান ইনটু টু, টু। মাঝের দুইটা মিলে ফিফটিন এক্স। মিলে গেছে।

শেষ লাইনে নাইন এক্সের নাইনটা হারিয়ে, শুধু এক্স প্লাস টু লিখে ফেলা খুব সহজ। তখন গুণ করলে টুয়েন্টি সেভেন এক্স স্কয়ার আসে না, আসে থ্রি এক্স স্কয়ার। তাই চেক করলেই ভুলটা ধরা পড়ে।