অধ্যায় ৮ · চতুর্ভুজ

কাজ সমাধান

চতুর্ভুজ অঙ্কন: সম্পাদ্য ১ ও ২ · ১১:১৫ থেকে, ১ মিনিট

Class 8 · Math · Chapter 8: Quadrilaterals

শিক্ষক যা বলেন

এবার বইয়ের কাজ। একটি চতুর্ভুজ আঁকতে চারটি বাহু ও একটি কোণের পরিমাপের প্রয়োজন। এই পাঁচটি যেকোনো পরিমাপের হলে কি চতুর্ভুজটি আঁকা যাবে?

চলো, পরীক্ষা করে দেখি। ধরো, কমলা আর বেগুনি দুই বাহুই খুব ছোট।

এখন চাপ দুইটা একে অন্যকে ছুঁতেই পারছে না! ডি পাওয়া গেল না।

দড়ি দুইটা এত ছোট যে মাথা মিলছে না। তাই উত্তর, না। যেকোনো মাপে আঁকা যাবে না।

কমলা আর বেগুনি মিলে, এ বিন্দু থেকে সি বিন্দুর দূরত্বের চেয়ে লম্বা হতেই হবে। নইলে চাপ দুইটা কখনো কাটবে না।