অধ্যায় ২ · মুনাফা
উদাহরণ ৫ সমাধান
মুনাফা: উদাহরণ ৩ থেকে ৭ · ৮:২২ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 2: Profit
শিক্ষক যা বলেন
তৃতীয় ধরন, মুনাফার হার বের করা। উদাহরণ পাঁচ।
শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এক হাজার পাঁচশ টাকা হবে?
আগে আন্দাজ করো। ক, পাঁচ শতাংশ। খ, দশ শতাংশ। গ, পনেরো শতাংশ।
চলো মিলিয়ে দেখি। এখানে জানি আসল তিন হাজার, সময় পাঁচ বছর, মুনাফা এক হাজার পাঁচশ। খুঁজছি হার। তাই আর সমান আই বাই পি এন।
মান বসাই। ওপরে এক হাজার পাঁচশ, নিচে তিন হাজার গুণ পাঁচ।
এক হাজার পাঁচশ দিয়ে কাটলে ওপরে এক, নিচে তিন হাজার হয় দুই। দুই গুণ পাঁচ দশ। থাকল এক বাই দশ।
শতাংশ বানাতে ওপরে নিচে একশ দিয়ে গুণ করি। হয় একশ বাই এক হাজার, মানে দশ বাই একশ।
একশ ঘরের মধ্যে দশ ঘর। মানে দশ শতাংশ!
উত্তর খ, দশ শতাংশ। সামিহা ঠিক বলেছিল। যারা খ বলেছ, শাবাশ!