অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ৫ সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:৩৬:১৩ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

প্রশ্ন পাঁচ। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি হলে, এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার এর মান নির্ণয় করো।

এক্স জানার দরকারই নেই। শুধু দেখো, এক্স আর ওয়ান বাই এক্স, এরা জোড়া। একটা আরেকটার উল্টো।

জোড়া গুণ করলে, এক্স ইনটু ওয়ান বাই এক্স, ওপরের এক্স আর নিচের এক্স কেটে যায়। থাকে ওয়ান।

যেমন ফাইভ ইনটু ওয়ান বাই ফাইভ, ওয়ান। পাঁচ ভাগের এক ভাগ, পাঁচবার নিলে পুরো একটা।

এবার সিঁড়িটা মনে করো। এখানে এ হলো এক্স, আর বি হলো ওয়ান বাই এক্স।

আমরা জানি এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাই শুরু নিচের তলা। চাই এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার, মাঝের তলা।

এক ধাপ উঠব, প্লাস টু এ বি। টু এ বি মানে টু ইনটু এক্স ইনটু ওয়ান বাই এক্স, মানে টু।

লিখি, সমাধান, এখানে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি।

প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার।

সিঁড়ি বেয়ে, ইকুয়াল টু, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার, প্লাস টু ইনটু এক্স ইনটু ওয়ান বাই এক্স।

এটাই অনুসিদ্ধান্ত দুই। বামপক্ষ, যেখানে পৌঁছাতে চাই। ডানপক্ষ, যেখান থেকে শুরু, তারপর ধাপ।

মান বসাই। ইকুয়াল টু, থ্রি হোল স্কয়ার প্লাস টু, কারণ এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু থ্রি।

ইকুয়াল টু, নাইন প্লাস টু, ইকুয়াল টু ইলেভেন।

নির্ণেয় মান ইলেভেন।

মনে রাখো: এক্স আর ওয়ান বাই এক্সের গুণ সবসময় ওয়ান। তাই সিঁড়ির ধাপটা শুধু টু।