অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ৮ সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:৪৫:২০ থেকে, ৩ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

এবার নতুন ধরনের প্রশ্ন, আট নম্বর। এই যে।

লিখি। এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম হলে, দেখাও যে, এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর, ইকুয়াল টু, এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কয়ার প্লাস টু।

ঠিক ধরেছ। একটা দাঁড়িপাল্লা ভাবো। বাম পাশ বামপক্ষ, এক পাল্লায়। ডান পাশ ডানপক্ষ, আরেক পাল্লায়।

বামপক্ষ ভেঙে ডানপক্ষ বানাব। দুই পাল্লা সমান হলেই, দেখানো হলো।

সিঁড়িতে দেখি। এ মাইনাস ওয়ান বাই এ নিচের তলা। এ ইনটু ওয়ান বাই এ ওয়ান, তাই প্রতি ধাপ টু।

পৌঁছাতে চাই আরেকটা সিঁড়ির মাঝের তলায়।

রাস্তা দুই ভাগে। প্রথম সিঁড়িতে এক ধাপ উঠি, দ্বিতীয়টায় এক ধাপ নামি।

এবার খাতায়। সমাধান, দেওয়া আছে, এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু এম।

বামপক্ষ ইকুয়াল টু, এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর।

পাওয়ার ফোর মানে স্কয়ারের স্কয়ার। ইকুয়াল টু, এ স্কয়ার হোল স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার, হোল স্কয়ার।

দ্বিতীয় সিঁড়িতে ওপর থেকে নামি। ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কয়ার হোল স্কয়ার, মাইনাস টু ইনটু এ স্কয়ার ইনটু ওয়ান বাই এ স্কয়ার।

ভেতরেরটা প্রথম সিঁড়ি, নিচ থেকে ওঠা। ইকুয়াল টু, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার প্লাস টু ইনটু এ ইনটু ওয়ান বাই এ, তার হোল স্কয়ার, মাইনাস টু।

দারুণ প্রশ্ন! বাইরেরটায় ওপর থেকে নেমেছি, তাই মাইনাস। ভেতরেরটায় নিচ থেকে উঠেছি, তাই প্লাস।

এ মাইনাস ওয়ান বাই এ তো এম। ইকুয়াল টু, এম স্কয়ার প্লাস টু হোল স্কয়ার, মাইনাস টু।

এটা সূত্র এক। ইকুয়াল টু, এম স্কয়ার হোল স্কয়ার, প্লাস টু ইনটু এম স্কয়ার ইনটু টু, প্লাস টু এর স্কয়ার, মাইনাস টু।

সহজ করি। ইকুয়াল টু, এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কয়ার প্লাস টু, ইকুয়াল টু ডানপক্ষ।

পাল্লা সমান। সুতরাং, এ টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দ্য পাওয়ার ফোর, ইকুয়াল টু, এম টু দ্য পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কয়ার প্লাস টু। দেখানো হলো।

মনে রাখো: নিচ থেকে উঠলে প্লাস, ওপর থেকে নামলে মাইনাস।