অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ১

প্রশ্ন ৯ সমাধান

সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:৪৮:০৯ থেকে, ২ মিনিট

Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1

শিক্ষক যা বলেন

এবার নয় নম্বর, এই যে। এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর হলে, প্রমাণ করো যে, এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার ইকুয়াল টু এইটিন।

প্রমাণ করো আর দেখাও যে, একই কাজ। এবার তুমি বলো, কোন তলা থেকে শুরু, কোন দিকে?

আবার দেখো তো। নিচের তলা থেকে মাঝের তলায় যেতে নামবে, না উঠবে?

শাবাশ! লিখি, সমাধান, দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ফোর।

বামপক্ষ ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার।

এক ধাপ উঠি। ইকুয়াল টু, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কয়ার, প্লাস টু ইনটু এক্স ইনটু ওয়ান বাই এক্স।

মান বসিয়ে কত হয়, তুমি বলো।

একদম ঠিক। লিখি, ইকুয়াল টু, ফোর হোল স্কয়ার প্লাস টু।

ইকুয়াল টু, সিক্সটিন প্লাস টু, ইকুয়াল টু এইটিন, ইকুয়াল টু ডানপক্ষ।

সুতরাং, এক্স স্কয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কয়ার ইকুয়াল টু এইটিন। প্রমাণিত।

প্রমাণ করো হলে শেষে লিখি প্রমাণিত।