অধ্যায় ৪ · অনুশীলনী ৪.১ · পর্ব ২
সৃজনশীল প্রশ্ন ০২ সমাধান
সৃজনশীল প্রশ্ন ও পাঠ্যবইয়ের কাজ · ২৯:৩১ থেকে, ১ মিনিট
Class 8 · Math · Chapter 4: Algebraic Formulae, Exercise 4.1
শিক্ষক যা বলেন
এবার সৃজনশীল প্রশ্ন দুই। উদ্দীপক লিখি। কিউ ইকুয়াল টু, থ্রি এ স্কয়ার মাইনাস সেভেন এ মাইনাস সিক্স, এবং,
ক্যাপিটাল আর ইকুয়াল টু, পি প্লাস ওয়ান বাই পি, বীজগাণিতিক রাশি।
ক, উৎপাদকে বিশ্লেষণ করো, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কয়ার মাইনাস টু ওয়াই কিউব।
খ, ক্যাপিটাল আর ইকুয়াল টু এ প্লাস টু হলে, পি টু দ্য পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দ্য পাওয়ার ফোর এর মান নির্ণয় করো।
গ, কিউ কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো।
এবার দুইটা ঘর। দেওয়া আছে কিউ এবং ক্যাপিটাল আর।
ক নিজের রাশি নিজেই দিয়েছে। খ তে লাগবে ক্যাপিটাল আর, গ তে কিউ।
চিন্তা নেই, আজই শিখে নেব। মাত্র দুইটা সূত্র, দুইটাই পিঠার ছাঁচের মতো বাঁধা নকশা।