অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১
প্রশ্ন ১০ সমাধান
ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:২১:৫২ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
প্রশ্ন দশ। এ ইকুয়াল টু সেভেন হলে, এ কিউব প্লাস সিক্স এ স্কয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান এর মান নির্ণয় করো।
এবার তুমি একা খোঁজো। মাঝের সিক্স এ স্কয়ার থেকে, বি কত?
শাবাশ! টুয়েলভ এ পদটাও মেলে, থ্রি ইনটু এ ইনটু টু স্কয়ার। তাহলে উত্তর কত?
নাইনের কিউব ঠিক। আবার দেখো তো, শেষ পদটা।
একদম! কিউবে লাগে এইট, আছে ওয়ান। তাই সেভেন ধার করে এইট বানাই, শেষে সেভেন ফেরত, মানে মাইনাস সেভেন।
লিখি, সমাধান, দেওয়া আছে, এ ইকুয়াল টু সেভেন।
প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এ কিউব প্লাস সিক্স এ স্কয়ার প্লাস টুয়েলভ এ প্লাস ওয়ান।
ছদ্মবেশ খুলে লিখি। চার ঘরে এ আর টু, শেষে মাইনাস সেভেন।
সূত্র পাঁচ উল্টো দিকে, ইকুয়াল টু, এ প্লাস টু হোল কিউব, মাইনাস সেভেন।
মান বসিয়ে, ইকুয়াল টু, সেভেন প্লাস টু হোল কিউব মাইনাস সেভেন, ইকুয়াল টু, নাইন কিউব মাইনাস সেভেন।
লিখি, ইকুয়াল টু, সেভেন হান্ড্রেড টুয়েন্টি নাইন মাইনাস সেভেন, ইকুয়াল টু, সেভেন হান্ড্রেড টুয়েন্টি টু।
নির্ণেয় মান সেভেন হান্ড্রেড টুয়েন্টি টু।
মনে রাখো: শেষ পদ না মিললে, ধার নাও, বাড়তিটা ফেরত দাও।