অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১

প্রশ্ন ৯ সমাধান

ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:১৯:৩৭ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন নয়। এ ইকুয়াল টু মাইনাস থ্রি এবং বি ইকুয়াল টু টু হলে,

এইট এ কিউব প্লাস থার্টি সিক্স এ স্কয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কয়ার প্লাস টুয়েন্টি সেভেন বি কিউব এর মান নির্ণয় করো।

হিসাব ঠিক, কিন্তু এমন বড় গুণ চারটা, সাথে মাইনাস! তাই আগে ছদ্মবেশ খুঁজি।

প্রথম পদ এইট এ কিউব, মানে টু এ হোল কিউব। শেষ পদ টুয়েন্টি সেভেন বি কিউব, তুমি বলো?

দারুণ। এ হলো টু এ, বি হলো থ্রি বি। মাঝের দুইটা ছড়ায় মিলাই।

থ্রি ইনটু টু এ হোল স্কয়ার ইনটু থ্রি বি, থার্টি সিক্স এ স্কয়ার বি। মিলল!

থ্রি ইনটু টু এ ইনটু থ্রি বি হোল স্কয়ার, ফিফটি ফোর এ বি স্কয়ার। এটাও মিলল!

লিখি, সমাধান, দেওয়া আছে, এ ইকুয়াল টু মাইনাস থ্রি এবং বি ইকুয়াল টু টু।

প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এইট এ কিউব প্লাস থার্টি সিক্স এ স্কয়ার বি প্লাস ফিফটি ফোর এ বি স্কয়ার প্লাস টুয়েন্টি সেভেন বি কিউব।

ছদ্মবেশ খুলে লিখি। সূত্র পাঁচের চার ঘরে, এ এর জায়গায় টু এ, বি এর জায়গায় থ্রি বি।

সূত্র পাঁচ উল্টো দিকে, ইকুয়াল টু, টু এ প্লাস থ্রি বি, হোল কিউব।

মান বসিয়ে, ইকুয়াল টু, টু ইনটু মাইনাস থ্রি প্লাস থ্রি ইনটু টু, তার হোল কিউব।

হিসাব করি, ইকুয়াল টু, মাইনাস সিক্স প্লাস সিক্স হোল কিউব, ইকুয়াল টু, জিরো কিউব, ইকুয়াল টু জিরো।

নির্ণেয় মান জিরো।

হ্যাঁ, মাইনাস সিক্স প্লাস সিক্স জিরো। সরাসরি বসালেও জিরো আসত, কিন্তু অনেক কষ্টে।

মনে রাখো: মান বসানোর আগে, হোল কিউবের ছদ্মবেশ খোঁজো।