অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১

প্রশ্ন ১১ সমাধান

ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:২৩:৪৭ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন এগারো। এক্স ইকুয়াল টু ফাইভ হলে, এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কয়ার প্লাস ফর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর এর মান কত?

চিহ্নগুলো পালা করে। পুরোটা তুমিই বলো।

শাবাশ সামিহা! টুয়েলভ এক্স স্কয়ার, ফর্টি এইট এক্স, সিক্সটি ফোর, তিনটাই ছড়ায় মেলে।

লিখি, সমাধান, দেওয়া আছে, এক্স ইকুয়াল টু ফাইভ।

প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কয়ার প্লাস ফর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর।

ছদ্মবেশ খুলে লিখি। চার ঘরে এক্স আর ফোর, চিহ্ন পালা করে।

সূত্র ছয় উল্টো দিকে, ইকুয়াল টু, এক্স মাইনাস ফোর, হোল কিউব।

মান বসিয়ে, ইকুয়াল টু, ফাইভ মাইনাস ফোর হোল কিউব, ইকুয়াল টু, ওয়ান কিউব, ইকুয়াল টু ওয়ান।

নির্ণেয় মান ওয়ান।

মনে রাখো: চিহ্ন পালা করলে, ছদ্মবেশে আছে সূত্র ছয়।

আজ ছদ্মবেশী কিউব ধরা শিখলাম, তিন ধাপে।

এক, প্রথম আর শেষ পদ, কার কিউব খোঁজো।

দুই, মাঝের দুইটা ছড়ায় মিলাও, চিহ্ন দেখে সূত্র বাছো।

তিন, শেষ পদ না মিললে, ধার নাও আর ফেরত দাও।

নিজে চেষ্টা করো, এই প্রশ্নটা। থামিয়ে খাতায় করে নাও।

উত্তর মিলাও। এক্স প্লাস ওয়ান হোল কিউব, মানে টেন এর কিউব, ওয়ান থাউজ্যান্ড।

এটাই চাই। পরের অংশে পাওয়ার সিক্স।

আজ তিনটা প্রশ্ন। প্রথমটায় পাওয়ার সিক্স, পরের দুইটায় এক্স আর ওয়ান বাই এক্সের জোড়া।