অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১

প্রশ্ন ২ (গ) সমাধান

ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:০৩:৩০ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

এবার গ। টুকরা দুইটা, এক্স প্লাস টু ওয়াই আর এক্স মাইনাস টু ওয়াই।

তারপর আবার সেই দুই টুকরা, কিন্তু চিহ্নগুলো আলাদা।

দেখো, প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস। কিছু মনে পড়ছে?

একদম! চার ঘরে এবার চিহ্ন পালা করে, প্লাস মাইনাস।

লিখি, সমাধান, ধরি, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু এ, এবং এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু বি।

সুতরাং, এ মাইনাস বি ইকুয়াল টু, এক্স প্লাস টু ওয়াই, মাইনাস, এক্স মাইনাস টু ওয়াই।

সাবধান, এই ব্র্যাকেট খুললে ভেতরের মাইনাস টু ওয়াই কী হবে?

ঠিক! ইকুয়াল টু, এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স প্লাস টু ওয়াই, ইকুয়াল টু ফোর ওয়াই।

এক্স কাটাকাটি, থাকে ফোর ওয়াই।

সুতরাং, প্রদত্ত রাশি, সূত্র ছয়ের চার ঘর।

তাই, ইকুয়াল টু, এ মাইনাস বি হোল কিউব, ইকুয়াল টু, ফোর ওয়াই হোল কিউব, ইকুয়াল টু, সিক্সটি ফোর ওয়াই কিউব।

ফোর এর কিউব সিক্সটি ফোর। এটাই উত্তর। মনে রাখো, বিয়োগে পুরো টুকরা ব্র্যাকেটে।