অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১
প্রশ্ন ২ (খ) সমাধান
ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:০২:১৫ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার খ, একই চেহারা, শুধু টুকরা দুইটা নতুন।
পুরোটা তুমি করবে। প্রথমে বলো, কী ধরবে?
একদম। লিখি, সমাধান, ধরি, টু পি প্লাস ফাইভ কিউ ইকুয়াল টু এ, এবং ফাইভ কিউ মাইনাস টু পি ইকুয়াল টু বি।
এবার এ প্লাস বি কত হবে?
শাবাশ! সুতরাং, এ প্লাস বি, দুই টুকরার যোগ, ইকুয়াল টু টেন কিউ।
সুতরাং, প্রদত্ত রাশি, সূত্র পাঁচের সেই চার ঘর।
শেষটাও তুমি বলো। টেন কিউ হোল কিউব কত?
দারুণ! ইকুয়াল টু, এ প্লাস বি হোল কিউব, ইকুয়াল টু, টেন কিউ হোল কিউব, ইকুয়াল টু, ওয়ান থাউজ্যান্ড কিউ কিউব।
এটাই উত্তর। মনে রাখো, ধরার পরেই এ প্লাস বি বের করো।