অধ্যায় ৪ · অনুশীলনী ৪.২ (ঘনফলের সূত্রাবলি) · পর্ব ১
প্রশ্ন ২ (ঘ) সমাধান
ঘনের সূত্র ও অনুশীলনীর সব প্রশ্ন · ১:০৫:০২ থেকে, ১ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার ঘ, একই মাইনাসের চেহারা। প্রথম টুকরা সিক্স এম প্লাস টু,
দ্বিতীয় টুকরা সিক্স এম মাইনাস ফোর, চিহ্ন আগের মতোই।
সোজা বলো, এ মাইনাস বি কত?
শাবাশ! লিখি, সমাধান, ধরি, সিক্স এম প্লাস টু ইকুয়াল টু এ, এবং সিক্স এম মাইনাস ফোর ইকুয়াল টু বি।
সুতরাং, এ মাইনাস বি ইকুয়াল টু, সিক্স এম প্লাস টু, মাইনাস, সিক্স এম মাইনাস ফোর।
চিহ্ন উল্টে, ইকুয়াল টু, সিক্স এম প্লাস টু মাইনাস সিক্স এম প্লাস ফোর, ইকুয়াল টু সিক্স।
সুতরাং, প্রদত্ত রাশি, আবার সূত্র ছয়ের চার ঘর।
ইকুয়াল টু, এ মাইনাস বি হোল কিউব, ইকুয়াল টু, সিক্স হোল কিউব, ইকুয়াল টু, টু হান্ড্রেড সিক্সটিন।
এটাই উত্তর, শুধু একটা সংখ্যা। মনে রাখো, সংখ্যার চিহ্নও উল্টায়।