অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ২
প্রশ্ন ২ সমাধান
ঘনের সূত্রে উৎপাদক · ১৮:০৩ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার দুই নম্বর, এইট এক্স কিউব প্লাস থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি। বড় সংখ্যা দেখে ঘাবড়ে যেয়ো না, ছকটা দেখো।
একদম ঠিক! সেভেন ইনটু সেভেন, ফর্টি নাইন। ফর্টি নাইন ইনটু সেভেন, থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি। তাই থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি হলো সেভেন এর কিউব।
আর এইট এক্স কিউব, আগের মতোই টু এক্স ইনটু টু এক্স ইনটু টু এক্স, মানে টু এক্স হোল কিউব। দুইটা কিউবের যোগ, তাই সূত্র সাত, এ হলো টু এক্স, বি হলো সেভেন।
লিখি, সমাধান, এইট এক্স কিউব প্লাস থ্রি হান্ড্রেড ফর্টি থ্রি, ইকুয়াল টু, টু এক্স হোল কিউব প্লাস সেভেন হোল কিউব।
সূত্রে বসিয়ে, টু এক্স প্লাস সেভেন। দ্বিতীয় ব্র্যাকেটে প্রথমটার স্কয়ার, মাইনাস দুইটার গুণ, প্লাস দ্বিতীয়টার স্কয়ার।
টু এক্স হোল স্কয়ার, ফোর এক্স স্কয়ার। টু এক্স ইনটু সেভেন, ফোর্টিন এক্স। সেভেন স্কয়ার, ফর্টি নাইন।
ইকুয়াল টু, টু এক্স প্লাস সেভেন, ইনটু ফোর এক্স স্কয়ার মাইনাস ফোর্টিন এক্স প্লাস ফর্টি নাইন।
মনে রাখো: যোগের সূত্রে দ্বিতীয় ব্র্যাকেটের মাঝে মাইনাস, আর দুই পাশের স্কয়ার সবসময় প্লাস।
হ্যাঁ, কিউবের যোগের তিনটা অঙ্কই তুমি পেরেছ। পরের অংশে কিউবের বিয়োগ, আর মাঝের চিহ্নের একটা ফাঁদ।