অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ২
প্রশ্ন ৪ সমাধান
ঘনের সূত্রে উৎপাদক · ১৬:২২ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার অনুশীলনীর চার নম্বর, এইট এক্স কিউব প্লাস ওয়ান। এটা তুমি একা করো।
শুধু একটা ইঙ্গিত দিই, ওয়ানও একটা কিউব। ওয়ান ইনটু ওয়ান ইনটু ওয়ান, ওয়ান।
প্রথম ব্র্যাকেট টু এক্স প্লাস ওয়ান, ঠিক। শেষের দুইটা, ফোর এক্স স্কয়ার আর ওয়ান, তাও ঠিক। আবার দেখো তো, মাঝের চিহ্নটা?
শাবাশ, নিজেই ধরলে! সূত্র সাতে প্রথম ব্র্যাকেটে প্লাস, তাই দ্বিতীয় ব্র্যাকেটের মাঝে উল্টো, মাইনাস। মাঝের পদ টু এক্স ইনটু ওয়ান, টু এক্স। তাই মাইনাস টু এক্স।
লিখি, সমাধান, এইট এক্স কিউব প্লাস ওয়ান।
এইট এক্স কিউব হলো টু এক্স হোল কিউব, কারণ টু এক্স তিনবার গুণ করলে, সংখ্যা এইট, অক্ষর এক্স কিউব। আর ওয়ান হলো ওয়ান হোল কিউব।
লিখি, ইকুয়াল টু, টু এক্স হোল কিউব প্লাস ওয়ান হোল কিউব।
সূত্রে বসিয়ে, ইকুয়াল টু, টু এক্স প্লাস ওয়ান, ইনটু ব্র্যাকেটে টু এক্স হোল স্কয়ার মাইনাস টু এক্স ইনটু ওয়ান প্লাস ওয়ান হোল স্কয়ার।
তিনটা পদ বানাই। টু এক্স হোল স্কয়ার, ফোর এক্স স্কয়ার। টু এক্স ইনটু ওয়ান, টু এক্স। ওয়ান হোল স্কয়ার, ওয়ান।
ইকুয়াল টু, টু এক্স প্লাস ওয়ান, ইনটু ফোর এক্স স্কয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান।