অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ২
প্রশ্ন ২১ সমাধান
ঘনের সূত্রে উৎপাদক · ৩৬:১৪ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার একুশ নম্বর, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব। আগের ক্লাসে বারো নম্বরে বাক্সের বুদ্ধি মনে আছে? এখানে কোনটা এ, কোনটা বি?
শাবাশ, পথটা তুমিই দেখলে। এক্স মাইনাস ওয়াই পুরোটাকে একটা বাক্সে রাখি, যেন একটা অক্ষর। তাহলে বাক্সের কিউব প্লাস জেড এর কিউব, মানে কিউবের যোগ, সূত্র সাত।
লিখি, সমাধান, এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস জেড কিউব।
সূত্রে বসিয়ে, প্রথম ব্র্যাকেটে বাক্স প্লাস জেড, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। দ্বিতীয় ব্র্যাকেটে বাক্সের স্কয়ার, মাইনাস বাক্স ইনটু জেড, প্লাস জেড স্কয়ার।
এবার দ্বিতীয় ব্র্যাকেট খুলি, একটা একটা করে। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, পূর্ণ বর্গ, এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার।
তারপর মাইনাস, এক্স মাইনাস ওয়াই, ইনটু জেড। বাইরে মাইনাস থাকলে কী হয়, তুমি খোলো তো।
একদম ঠিক। মাইনাস ইনটু এক্স জেড, মাইনাস এক্স জেড। মাইনাস ইনটু মাইনাস ওয়াই জেড, প্লাস ওয়াই জেড। বাইরের মাইনাস ভেতরের প্রতিটা চিহ্ন উল্টে দিল।
শেষে জেড স্কয়ার, যেমন আছে। এবার ছয়টা পদ সাজিয়ে লিখি, স্কয়ার তিনটা আগে, তারপর গুণের তিনটা পদ।
একটা ছোট কথা। মাইনাস এক্স জেড কে লিখব মাইনাস জেড এক্স। এটা একই জিনিস, কারণ এক্স ইনটু জেড আর জেড ইনটু এক্স, গুণফল একই।
ইকুয়াল টু, এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, ইনটু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স।
মনে রাখো: বড় টুকরাকেও একটা অক্ষরের মতো ধরো, তারপর সূত্র।