অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ২

প্রশ্ন ৭ সমাধান

ঘনের সূত্রে উৎপাদক · ৩১:১৮ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

এবার অনুশীলনীর সাত নম্বর, টুয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব সি কিউব।

আগে কমন খুঁজি। দুইটা পদে কোন অক্ষর একই পাওয়ারে আছে, তুমি বলো।

ঠিক বলেছ। প্রথম পদে বি কিউব, দ্বিতীয় পদেও বি কিউব। তাই এবার কমনটা একটা অক্ষরের কিউব, বি কিউব।

বি কিউব বাইরে নিলে, প্রথম পদে থাকে টুয়েন্টি সেভেন এ কিউব, দ্বিতীয় পদে সিক্সটি ফোর সি কিউব।

কমন না নিলেও কিউব হয়, থ্রি এ বি হোল কিউব। কিন্তু তখন বাইশ নম্বরের মতো, পরে আবার বি কমন বের হতো।

তাই লিখি, সমাধান, টুয়েন্টি সেভেন এ কিউব বি কিউব প্লাস সিক্সটি ফোর বি কিউব সি কিউব, ইকুয়াল টু, বি কিউব ইনটু, টুয়েন্টি সেভেন এ কিউব প্লাস সিক্সটি ফোর সি কিউব।

ভেতরে টুয়েন্টি সেভেন থ্রি এর কিউব, তাই টুয়েন্টি সেভেন এ কিউব হলো থ্রি এ হোল কিউব। সিক্সটি ফোর ফোর এর কিউব, তাই সিক্সটি ফোর সি কিউব হলো ফোর সি হোল কিউব।

লিখি, ইকুয়াল টু, বি কিউব ইনটু, থ্রি এ হোল কিউব প্লাস ফোর সি হোল কিউব।

দুইটা কিউবের যোগ, তাই সূত্র সাত। ইকুয়াল টু, বি কিউব, থ্রি এ প্লাস ফোর সি। দ্বিতীয় ব্র্যাকেটে প্রথমটার স্কয়ার, মাইনাস দুইটার গুণ, প্লাস দ্বিতীয়টার স্কয়ার।

থ্রি এ হোল স্কয়ার, নাইন এ স্কয়ার। থ্রি এ ইনটু ফোর সি, টুয়েলভ এ সি। ফোর সি হোল স্কয়ার, সিক্সটিন সি স্কয়ার।

ইকুয়াল টু, বি কিউব, থ্রি এ প্লাস ফোর সি, ইনটু নাইন এ স্কয়ার মাইনাস টুয়েলভ এ সি প্লাস সিক্সটিন সি স্কয়ার।

মনে রাখো: কমন শুধু সংখ্যা না, অক্ষরের পাওয়ারও হতে পারে।