অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৩
উদাহরণ ৫ সমাধান
x² + px + q: জোড়া খুঁজে ভাঙা · ১৫:৫২ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
উদাহরণ পাঁচ, এক্স স্কয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন কে উৎপাদকে বিশ্লেষণ করো।
এখানে কিউ মাইনাস ফিফটিন, পি প্লাস টু। তিন নম্বর ঘর, তাই চিহ্ন উল্টো, আর বড়টা প্লাস। চিহ্ন উল্টো বলে যোগফল আসলে দুই সংখ্যার পার্থক্য।
ফিফটিনের জোড়া, ওয়ান আর ফিফটিন। পার্থক্য ফোর্টিন। টু না।
থ্রি আর ফাইভ। পার্থক্য টু। এটাই। বড় ফাইভ পায় প্লাস, ছোট থ্রি পায় মাইনাস।
লিখি, সমাধান, এখানে, ফাইভ ইনটু মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস ফিফটিন, এবং ফাইভ প্লাস মাইনাস থ্রি ইকুয়াল টু টু।
মিডল টার্ম টু এক্সকে ভাঙি, প্লাস ফাইভ এক্স আর মাইনাস থ্রি এক্সে। ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স, টু এক্স।
তাই, এক্স স্কয়ার প্লাস টু এক্স মাইনাস ফিফটিন, ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফিফটিন।
প্রথম দুইটা, এক্স স্কয়ার আর ফাইভ এক্স। দুইটাতেই এক্স আছে, তাই এক্স কমন, বাকি থাকে এক্স প্লাস ফাইভ।
পরের দুইটা, মাইনাস থ্রি এক্স আর মাইনাস ফিফটিন। ফিফটিন মানে থ্রি ইনটু ফাইভ। মাইনাস থ্রি কমন নিলে, মাইনাস থ্রি ইনটু ফাইভ, মাইনাস ফিফটিন। তাই ব্র্যাকেটে এক্স প্লাস ফাইভ।
লিখি, ইকুয়াল টু, এক্স ইনটু এক্স প্লাস ফাইভ, মাইনাস থ্রি ইনটু এক্স প্লাস ফাইভ।
কমন ব্র্যাকেট এক্স প্লাস ফাইভ। এটা কমন নিলে বাকি থাকে এক্স, আর মাইনাস থ্রি।
ইকুয়াল টু, এক্স প্লাস ফাইভ, ইনটু এক্স মাইনাস থ্রি।