অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৩
উদাহরণ ৬ সমাধান
x² + px + q: জোড়া খুঁজে ভাঙা · ১৭:৩৪ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
উদাহরণ ছয়, এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েন্টি এইট কে উৎপাদকে বিশ্লেষণ করো।
কোন ঘর, এবার তুমি বলো তো।
একদম ঠিক! এখানে কিউ মাইনাস টুয়েন্টি এইট, আর পি মাইনাস থ্রি, দুইটাই মাইনাস। তাই চার নম্বর ঘর, চিহ্ন উল্টো, আর বড় সংখ্যাটা মাইনাস।
টুয়েন্টি এইটের জোড়া, ওয়ান আর টুয়েন্টি এইট, পার্থক্য টুয়েন্টি সেভেন। টু আর ফোর্টিন, পার্থক্য টুয়েলভ।
ফোর আর সেভেন, পার্থক্য থ্রি। এটাই। বড় সেভেন পায় মাইনাস, ছোট ফোর পায় প্লাস।
লিখি, সমাধান, এখানে, মাইনাস সেভেন ইনটু ফোর ইকুয়াল টু মাইনাস টুয়েন্টি এইট, এবং মাইনাস সেভেন প্লাস ফোর ইকুয়াল টু মাইনাস থ্রি।
এবার মিডল টার্ম, মাইনাস থ্রি এক্সকে ভাঙি, মাইনাস সেভেন এক্স আর প্লাস ফোর এক্সে। মাইনাস সেভেন প্লাস ফোর, মাইনাস থ্রি।
তাই, এক্স স্কয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টুয়েন্টি এইট, ইকুয়াল টু, এক্স স্কয়ার মাইনাস সেভেন এক্স প্লাস ফোর এক্স মাইনাস টুয়েন্টি এইট।
প্রথম দুইটা, এক্স স্কয়ার আর মাইনাস সেভেন এক্স। দুইটাতেই এক্স আছে, তাই এক্স কমন, বাকি থাকে এক্স মাইনাস সেভেন।
পরের দুইটা, ফোর এক্স আর মাইনাস টুয়েন্টি এইট। টুয়েন্টি এইট মানে ফোর ইনটু সেভেন, তাই ফোর কমন। ফোর ইনটু মাইনাস সেভেন, মাইনাস টুয়েন্টি এইট। তাই ব্র্যাকেটে এক্স মাইনাস সেভেন।
লিখি, ইকুয়াল টু, এক্স ইনটু এক্স মাইনাস সেভেন, প্লাস ফোর ইনটু এক্স মাইনাস সেভেন।
কমন ব্র্যাকেট এক্স মাইনাস সেভেন। এটা কমন নিলে বাকি থাকে এক্স, আর প্লাস ফোর।
ইকুয়াল টু, এক্স মাইনাস সেভেন, ইনটু এক্স প্লাস ফোর।