অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৩

প্রশ্ন ২৪ সমাধান

x² + px + q: জোড়া খুঁজে ভাঙা · ২২:৫০ থেকে, ৪ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

এবার অনুশীলনীর চব্বিশ নম্বর, এক্স স্কয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি।

এটা পুরোটা তুমি করো। আগে চিহ্নের ঘর, তারপর জোড়া।

চিহ্নের ঘরটা ঠিক ধরেছ। কিউ মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি, তাই চিহ্ন উল্টো। ফিফটিন আর এইট সংখ্যা দুইটাও ঠিক। কিন্তু আবার দেখো তো, মাইনাস ফিফটিন প্লাস এইট, যোগফল কত?

একদম! প্রথমে মাইনাসটা দেওয়া হয়েছিল বড় ফিফটিনকে। তাতে যোগফল হয় মাইনাস সেভেন, অথচ রাশিতে আছে প্লাস সেভেন এক্স। নিয়ম বলে, বড়টা পায় পি এর চিহ্ন। পি প্লাস, তাই প্লাস ফিফটিন, মাইনাস এইট। ফিফটিন মাইনাস এইট, সেভেন। মিলে গেল।

এবার দেখি, ফিফটিন আর এইট খুঁজে পাই কীভাবে। চিহ্ন উল্টো, তাই খুঁজব কোন জোড়ার পার্থক্য সেভেন।

ওয়ান হান্ড্রেড টুয়েন্টির জোড়া, ওয়ান আর ওয়ান হান্ড্রেড টুয়েন্টি, পার্থক্য ওয়ান হান্ড্রেড নাইন্টিন। টু আর সিক্সটি, পার্থক্য ফিফটি এইট।

থ্রি আর ফর্টি, থার্টি সেভেন। ফোর আর থার্টি, টুয়েন্টি সিক্স। ফাইভ আর টুয়েন্টি ফোর, নাইন্টিন। সিক্স আর টুয়েন্টি, ফোর্টিন।

সেভেন দিয়ে ওয়ান হান্ড্রেড টুয়েন্টি ভাগ যায় না। এইট আর ফিফটিন, পার্থক্য সেভেন। পেয়ে গেছি!

লিখি, সমাধান, এখানে, ফিফটিন ইনটু মাইনাস এইট ইকুয়াল টু মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি, এবং ফিফটিন প্লাস মাইনাস এইট ইকুয়াল টু সেভেন।

মিডল টার্ম সেভেন এক্সকে ভাঙি, প্লাস ফিফটিন এক্স আর মাইনাস এইট এক্সে। ফিফটিন এক্স মাইনাস এইট এক্স, সেভেন এক্স।

প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এক্স স্কয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস এইট এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি।

প্রথম দুইটা, এক্স স্কয়ার আর ফিফটিন এক্স। দুইটাতেই এক্স আছে, তাই এক্স কমন, বাকি থাকে এক্স প্লাস ফিফটিন।

পরের দুইটা, মাইনাস এইট এক্স আর মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি। ওয়ান হান্ড্রেড টুয়েন্টি মানে এইট ইনটু ফিফটিন। মাইনাস এইট কমন নিলে, মাইনাস এইট ইনটু ফিফটিন, মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি। তাই ব্র্যাকেটে এক্স প্লাস ফিফটিন।

লিখি, ইকুয়াল টু, এক্স ইনটু এক্স প্লাস ফিফটিন, মাইনাস এইট ইনটু এক্স প্লাস ফিফটিন।

দুই অংশেই এক্স প্লাস ফিফটিন। এটা কমন নিলে বাকি থাকে এক্স, আর মাইনাস এইট।

ইকুয়াল টু, এক্স প্লাস ফিফটিন, ইনটু এক্স মাইনাস এইট।

গুণ করে মিলাই। এক্স ইনটু এক্স, এক্স স্কয়ার। এক্স ইনটু মাইনাস এইট, মাইনাস এইট এক্স। ফিফটিন ইনটু এক্স, ফিফটিন এক্স। ফিফটিন ইনটু মাইনাস এইট, মাইনাস ওয়ান হান্ড্রেড টুয়েন্টি।

মাইনাস এইট এক্স প্লাস ফিফটিন এক্স, সেভেন এক্স। প্রশ্নের রাশিটাই ফিরে এলো। ভুল জোড়া নিলে এখানে মাইনাস সেভেন এক্স আসত, তাই এই চেক ভুলটাও ধরে।