অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৩
প্রশ্ন ২৬ সমাধান
x² + px + q: জোড়া খুঁজে ভাঙা · ২৯:০৯ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার ছাব্বিশ নম্বর, এ স্কয়ার প্লাস সেভেন এ বি প্লাস টুয়েলভ বি স্কয়ার।
নতুন জিনিস, এখানে দুইটা অক্ষর। কিন্তু সংখ্যাগুলো দেখো, সেভেন আর টুয়েলভ। চেনা লাগছে?
ঠিক ধরেছ! এটা শুরুর এক্স স্কয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভের মতো। সংখ্যা সেই সেভেন আর টুয়েলভ, তাই জোড়াও সেই থ্রি আর ফোর। থ্রি ইনটু ফোর টুয়েলভ, থ্রি প্লাস ফোর সেভেন।
আর বি? বি এখানে শুধু সঙ্গী। মাঝে সেভেন এ বি, শেষে টুয়েলভ বি স্কয়ার। ভাঙলে প্রতিটা অংশের সাথে বি সাথে সাথে যায়। সব চিহ্ন প্লাস, তাই দুইটা সংখ্যাই প্লাস।
লিখি, সমাধান, এখানে, থ্রি ইনটু ফোর ইকুয়াল টু টুয়েলভ, এবং থ্রি প্লাস ফোর ইকুয়াল টু সেভেন।
মিডল টার্ম সেভেন এ বিকে ভাঙি, থ্রি এ বি আর ফোর এ বিতে।
প্রদত্ত রাশি, ইকুয়াল টু, এ স্কয়ার প্লাস থ্রি এ বি প্লাস ফোর এ বি প্লাস টুয়েলভ বি স্কয়ার।
প্রথম দুইটা, এ স্কয়ার আর থ্রি এ বি। দুইটাতেই এ, তাই এ কমন, বাকি থাকে এ প্লাস থ্রি বি।
পরের দুইটা, ফোর এ বি আর টুয়েলভ বি স্কয়ার। টুয়েলভ বি স্কয়ার মানে ফোর বি ইনটু থ্রি বি। দুইটাতেই ফোর আর বি, তাই ফোর বি কমন, বাকি থাকে এ প্লাস থ্রি বি।
লিখি, ইকুয়াল টু, এ ইনটু এ প্লাস থ্রি বি, প্লাস ফোর বি ইনটু এ প্লাস থ্রি বি।
দুই অংশেই এ প্লাস থ্রি বি। এটা কমন নিলে বাকি থাকে এ, আর প্লাস ফোর বি।
ইকুয়াল টু, এ প্লাস থ্রি বি, ইনটু এ প্লাস ফোর বি।