অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৩
প্রশ্ন ২৭ সমাধান
x² + px + q: জোড়া খুঁজে ভাঙা · ৩১:০৩ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
সাতাশ নম্বর, পি স্কয়ার প্লাস টু পি কিউ মাইনাস এইটি কিউ স্কয়ার।
এখানে পি আর কিউ শুধু অক্ষর, নিয়মের পি কিউ না। কিউ সঙ্গী, আগের বি এর মতো। জোড়াটা তুমি বলো।
দারুণ! শেষে মাইনাস এইটি, তাই চিহ্ন উল্টো, আর তখন যোগফল আসলে পার্থক্য। মাঝে প্লাস টু, তাই পার্থক্য টু, আর বড়টা প্লাস। জোড়া টেন আর মাইনাস এইট। কীভাবে পাই, দেখি।
এইটির জোড়া, ওয়ান আর এইটি, পার্থক্য সেভেন্টি নাইন। টু আর ফর্টি, থার্টি এইট। ফোর আর টুয়েন্টি, সিক্সটিন। ফাইভ আর সিক্সটিন, ইলেভেন। এইট আর টেন, টু। এটাই। বড় টেন প্লাস, ছোট এইট মাইনাস।
লিখি, সমাধান, এখানে, টেন ইনটু মাইনাস এইট ইকুয়াল টু মাইনাস এইটি, এবং টেন প্লাস মাইনাস এইট ইকুয়াল টু টু।
মিডল টার্ম টু পি কিউকে ভাঙি, টেন পি কিউ আর মাইনাস এইট পি কিউতে।
প্রদত্ত রাশি, ইকুয়াল টু, পি স্কয়ার প্লাস টেন পি কিউ মাইনাস এইট পি কিউ মাইনাস এইটি কিউ স্কয়ার।
প্রথম দুইটা, পি স্কয়ার আর টেন পি কিউ। দুইটাতেই পি আছে, তাই পি কমন, বাকি থাকে পি প্লাস টেন কিউ।
পরের দুইটা, মাইনাস এইট পি কিউ আর মাইনাস এইটি কিউ স্কয়ার। এইটি কিউ স্কয়ার মানে এইট কিউ ইনটু টেন কিউ। মাইনাস এইট কিউ কমন নিলে, বাকি থাকে পি প্লাস টেন কিউ।
লিখি, ইকুয়াল টু, পি ইনটু পি প্লাস টেন কিউ, মাইনাস এইট কিউ ইনটু পি প্লাস টেন কিউ।
দুই অংশেই পি প্লাস টেন কিউ। এটা কমন নিলে বাকি থাকে পি, আর মাইনাস এইট কিউ।
ইকুয়াল টু, পি প্লাস টেন কিউ, ইনটু পি মাইনাস এইট কিউ।