অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৪
প্রশ্ন ৩৬ সমাধান
ax² + bx + c ও পুরো অধ্যায়ের রিভিশন · ২৬:১৮ থেকে, ৩ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
এবার ছত্রিশ নম্বর, থ্রি এক্স স্কয়ার মাইনাস সিক্সটিন এক্স মাইনাস টুয়েলভ। এটাও তুমি, প্রথম ধাপ বলো।
ঠিক। এ আর সি দুইটাই চিহ্নসহ গুণ করি, থ্রি ইনটু মাইনাস টুয়েলভ, মাইনাস থার্টি সিক্স। এই থার্টি সিক্স আমাদের চেনা, উদাহরণ দশে এর জোড়াগুলো লিখেছিলাম।
লিখি, সমাধান, এখানে, থ্রি ইনটু মাইনাস টুয়েলভ ইকুয়াল টু মাইনাস থার্টি সিক্স।
যোগফল এবার মাইনাস সিক্সটিন। জোড়া কোনটা?
একদম! চিহ্ন উল্টো বলে পার্থক্য দেখি। থার্টি সিক্সের জোড়ায় টু আর এইটিনের পার্থক্য সিক্সটিন। বি মাইনাস, তাই বড় এইটিন পায় মাইনাস। জোড়া মাইনাস এইটিন আর টু।
লিখি, এখন, মাইনাস এইটিন ইনটু টু ইকুয়াল টু মাইনাস থার্টি সিক্স, এবং মাইনাস এইটিন প্লাস টু ইকুয়াল টু মাইনাস সিক্সটিন।
মিডল টার্ম মাইনাস সিক্সটিন এক্সকে ভাঙি, মাইনাস এইটিন এক্স আর প্লাস টু এক্সে।
প্রদত্ত রাশি, ইকুয়াল টু, থ্রি এক্স স্কয়ার মাইনাস এইটিন এক্স প্লাস টু এক্স মাইনাস টুয়েলভ।
প্রথম দুইটা, থ্রি এক্স স্কয়ার আর মাইনাস এইটিন এক্স। এইটিন মানে থ্রি ইনটু সিক্স, তাই থ্রি এক্স কমন। বাকি থাকে এক্স মাইনাস সিক্স।
পরের দুইটা, প্লাস টু এক্স আর মাইনাস টুয়েলভ। এখান থেকে কী কমন, তুমি বলো।
একদম। প্লাস টু কমন নিলে ভেতরে এক্স মাইনাস সিক্স, প্রথম ব্র্যাকেটের সাথে মিলে যায়। কারণ টুয়েলভ মানে টু ইনটু সিক্স। আর টু এক্স প্লাস, তাই প্লাস টু নিলেই চলে, মাইনাস নিতে হয় না।
লিখি, ইকুয়াল টু, থ্রি এক্স ইনটু এক্স মাইনাস সিক্স, প্লাস টু ইনটু এক্স মাইনাস সিক্স।
কমন ব্র্যাকেট এক্স মাইনাস সিক্স নিয়ে, ইকুয়াল টু, এক্স মাইনাস সিক্স, ইনটু থ্রি এক্স প্লাস টু।
এই ভাগে অনুশীলনীর তিনটা রাশি ভাঙলাম। প্রতিবার একই ধাপ: এ ইনটু সি, চিহ্নের ঘর, জোড়া, তারপর মিডল টার্ম ভেঙে দুইটা দুইটা করে কমন।
শুনে খুব ভালো লাগল। এক্স স্কয়ারের সামনে সংখ্যা থাকলেও ভয়ের কিছু নেই, কারণ ধাপগুলো সবসময় একই। পরের ভাগে দুই অক্ষরের রাশি, আর ধরি দিয়ে একটা।
পাঁচ নম্বর স্টপ চলছে। এবার অনুশীলনীর আরও তিনটা প্রশ্ন, একটু একটু করে কঠিন হবে। এবার বেশিটা তুমি করবে, সামিহা।