অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৪

প্রশ্ন ৩৮ সমাধান

ax² + bx + c ও পুরো অধ্যায়ের রিভিশন · ৩১:৫৪ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

এবার আটত্রিশ নম্বর, টু এক্স স্কয়ার মাইনাস ফাইভ এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কয়ার। নতুন জিনিস, দুইটা অক্ষর।

আগের ক্লাসের ছাব্বিশ নম্বরে বি কী করেছিল, মনে আছে?

ঠিক মনে রেখেছ। ছাব্বিশ নম্বরে বি যেমন শুধু সঙ্গী ছিল, এখানে ওয়াইও তাই। ওয়াই প্রতিটা পদের সাথে সাথে চলে, জোড়া খুঁজতে শুধু সংখ্যা দেখি। এ টু, বি মাইনাস ফাইভ, আর ওয়াই স্কয়ারের সামনের টু হলো সি।

তাই এ ইনটু সি, টু ইনটু টু, ফোর।

লিখি, সমাধান, এখানে, টু ইনটু টু ইকুয়াল টু ফোর।

গুণফল প্লাস ফোর, যোগফল মাইনাস ফাইভ। দুই নম্বর ঘর, দুইটাই মাইনাস। ফোরের জোড়া ওয়ান আর ফোর, যোগফল ফাইভ। তাই মাইনাস ওয়ান আর মাইনাস ফোর।

লিখি, এখন, মাইনাস ফোর ইনটু মাইনাস ওয়ান ইকুয়াল টু ফোর, এবং মাইনাস ফোর প্লাস মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ফাইভ।

মিডল টার্ম মাইনাস ফাইভ এক্স ওয়াই ভাঙি, মাইনাস ফোর এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই। ওয়াই সঙ্গী, তাই দুই টুকরাতেই এক্স ওয়াই থাকে।

লিখি, প্রদত্ত রাশি, ইকুয়াল টু, টু এক্স স্কয়ার মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কয়ার।

প্রথম দুইটা, টু এক্স স্কয়ার আর মাইনাস ফোর এক্স ওয়াই। দুইটাতেই টু আর এক্স আছে, তাই টু এক্স কমন, বাকি এক্স মাইনাস টু ওয়াই।

পরের দুইটা, মাইনাস এক্স ওয়াই আর প্লাস টু ওয়াই স্কয়ার। এখান থেকে কী কমন নেবে?

ঠিক। দুইটাতেই ওয়াই আছে, আর প্রথম পদটা মাইনাস, তাই মাইনাস ওয়াই কমন। মাইনাস ওয়াই ইনটু এক্স, মাইনাস এক্স ওয়াই। মাইনাস ওয়াই ইনটু মাইনাস টু ওয়াই, প্লাস টু ওয়াই স্কয়ার। ভেতরে থাকে এক্স মাইনাস টু ওয়াই।

লিখি, ইকুয়াল টু, টু এক্স ইনটু এক্স মাইনাস টু ওয়াই, মাইনাস ওয়াই ইনটু এক্স মাইনাস টু ওয়াই।

দুই অংশেই এক্স মাইনাস টু ওয়াই, এটাই কমন ব্র্যাকেট। বাকি থাকে টু এক্স, আর মাইনাস ওয়াই।

তাই, ইকুয়াল টু, এক্স মাইনাস টু ওয়াই, ইনটু টু এক্স মাইনাস ওয়াই।