অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
সংক্ষিপ্ত প্রশ্ন ১০ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ১:০৮:৪১ থেকে, ৩ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
প্রশ্ন দশ। ফোর এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন কে উৎপাদকে বিশ্লেষণ করো।
এখন এক্স স্কয়ারের সামনে ফোর, তাই ফোর পয়েন্ট সিক্স। জোড়ার গুণফল হবে এ ইনটু সি, মানে ফোর ইনটু মাইনাস টেন, মাইনাস ফর্টি। যোগফল হবে মাঝের সহগ, থ্রি।
লিখি, সমাধান, এখানে, ফোর ইনটু মাইনাস টেন ইকুয়াল টু মাইনাস ফর্টি।
সামিহা, গুণফল মাইনাস ফর্টি, যোগফল থ্রি। জোড়াটা কী?
শাবাশ! ফর্টির জোড়াগুলো দেখি, ওয়ান আর ফর্টি, টু আর টুয়েন্টি, ফোর আর টেন, ফাইভ আর এইট। গুণফল মাইনাস, তাই চিহ্ন উল্টো, তখন দেখি কোন জোড়ার পার্থক্য থ্রি। শুধু ফাইভ আর এইট। মাঝে প্লাস থ্রি, তাই বড় এইট প্লাস, ফাইভ মাইনাস।
লিখি, এখন, এইট ইনটু মাইনাস ফাইভ ইকুয়াল টু মাইনাস ফর্টি, এবং এইট প্লাস মাইনাস ফাইভ ইকুয়াল টু থ্রি।
মিডল টার্ম থ্রি এক্স ভেঙে, ফোর এক্স স্কয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টেন, ইকুয়াল টু, ফোর এক্স স্কয়ার প্লাস এইট এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস টেন।
প্রথম দুইটা, ফোর এক্স স্কয়ার আর এইট এক্স। দুইটাতেই ফোর এক্স আছে, কারণ এইট এক্স মানে ফোর এক্স ইনটু টু। ফোর এক্স কমন নিলে থাকে এক্স প্লাস টু।
পরের দুইটা, মাইনাস ফাইভ এক্স আর মাইনাস টেন। টেন মানে ফাইভ ইনটু টু, তাই মাইনাস ফাইভ কমন নিই। মাইনাস ফাইভ ইনটু এক্স, মাইনাস ফাইভ এক্স। মাইনাস ফাইভ ইনটু টু, মাইনাস টেন। তাই থাকে এক্স প্লাস টু, প্রথমটার মতোই।
লিখি, ইকুয়াল টু, ফোর এক্স ইনটু এক্স প্লাস টু, মাইনাস ফাইভ ইনটু এক্স প্লাস টু।
দুই অংশেই এক্স প্লাস টু, কমন নিয়ে, ইকুয়াল টু, এক্স প্লাস টু, ইনটু ফোর এক্স মাইনাস ফাইভ।
পাঁচ নম্বর হাতিয়ারে মিলিয়ে নিই। প্রথম গুণ, এক্স ইনটু ফোর এক্স, ফোর এক্স স্কয়ার। শেষ গুণ, টু ইনটু মাইনাস ফাইভ, মাইনাস টেন। আড়াআড়ি, মাইনাস ফাইভ এক্স প্লাস এইট এক্স, থ্রি এক্স। সব মিলেছে।