অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬
সংক্ষিপ্ত প্রশ্ন ২ সমাধান
বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৫৪:১২ থেকে, ২ মিনিট
Class 8 · Math
শিক্ষক যা বলেন
প্রশ্ন দুই। এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর কে উৎপাদকে বিশ্লেষণ করো।
চারটা পদ, কিন্তু এখানে তিনটা পদ মিলে পূর্ণ বর্গ হয় না। তাই সাজিয়ে দুই দলে ভাগ। এক্স স্কয়ার আর মাইনাস ফোর এক দলে, কারণ দুইটাই বর্গ, এক্স স্কয়ার আর টু স্কয়ার, মাঝে মাইনাস।
মাঝের দুইটা, মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস ফোর ওয়াই, অন্য দলে। সামিহা, এই দুইটায় কী কমন?
টু ওয়াই কমন নিলে ভেতরে থাকে মাইনাস এক্স প্লাস টু। গুণ করলে এটা মেলেও, তাই ভুল না। কিন্তু খেয়াল করো, প্রথম দল ভাঙলে আসবে এক্স মাইনাস টু। দুই দিকে একই ব্র্যাকেট চাই, তবেই কমন নেওয়া যায়।
তাই টু ওয়াই না, মাইনাস টু ওয়াই কমন নিই। মাইনাস টু ওয়াই ইনটু এক্স, মাইনাস টু এক্স ওয়াই। মাইনাস টু ওয়াই ইনটু মাইনাস টু, প্লাস ফোর ওয়াই। ব্র্যাকেটে থাকে এক্স মাইনাস টু, প্রথম দলের সাথে মিলে গেল।
লিখি, সমাধান, এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর।
দলে সাজিয়ে, ইকুয়াল টু, এক্স স্কয়ার মাইনাস টু স্কয়ার, মাইনাস টু ওয়াই ইনটু এক্স মাইনাস টু।
বর্গের অন্তর ভেঙে, ইকুয়াল টু, এক্স প্লাস টু ইনটু এক্স মাইনাস টু, মাইনাস টু ওয়াই ইনটু এক্স মাইনাস টু।
দুই অংশেই এক্স মাইনাস টু। এটা কমন নিলে বাকি থাকে এক্স প্লাস টু, আর মাইনাস টু ওয়াই।
এবার দুইটা ব্র্যাকেট পাশাপাশি লিখি। ইকুয়াল টু, এক্স মাইনাস টু, ইনটু, এক্স প্লাস টু মাইনাস টু ওয়াই।
সাজিয়ে লিখলে, ইকুয়াল টু, এক্স মাইনাস টু, ইনটু এক্স মাইনাস টু ওয়াই প্লাস টু।
গুণ করে মিলাই। এক্স দিয়ে দ্বিতীয় ব্র্যাকেট গুণ করলে, এক্স স্কয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স। মাইনাস টু দিয়ে গুণ করলে, মাইনাস টু এক্স প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর।
প্লাস টু এক্স আর মাইনাস টু এক্স কেটে যায়, থাকে প্রশ্নের রাশিটাই। মিলেছে।