অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬

সংক্ষিপ্ত প্রশ্ন ৩ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৫৬:২৬ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন তিন। টুয়েন্টি সেভেন এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এইট এ বি কিউব কে উৎপাদকে বিশ্লেষণ করো। সামিহা, প্রথম কাজ কী?

হ্যাঁ, ঠিক। টুয়েন্টি সেভেন এ টু দ্য পাওয়ার ফোর আর এইট এ বি কিউব, দুইটা পদেই এ আছে, তাই আগে এ কমন নিই। এ টু দ্য পাওয়ার ফোর মানে এ ইনটু এ কিউব, তাই একটা এ বের হলে থাকে এ কিউব। এটা পাঠ্যবইয়ের উদাহরণ একের মতোই।

লিখি, সমাধান, টুয়েন্টি সেভেন এ টু দ্য পাওয়ার ফোর প্লাস এইট এ বি কিউব।

এ কমন নিয়ে, ইকুয়াল টু, এ ইনটু টুয়েন্টি সেভেন এ কিউব প্লাস এইট বি কিউব।

টুয়েন্টি সেভেন হলো থ্রি ইনটু থ্রি ইনটু থ্রি, তাই টুয়েন্টি সেভেন এ কিউব মানে থ্রি এ হোল কিউব। এইট হলো টু ইনটু টু ইনটু টু, তাই এইট বি কিউব মানে টু বি হোল কিউব।

তাই লিখি, ইকুয়াল টু, এ ইনটু, থ্রি এ হোল কিউব প্লাস টু বি হোল কিউব।

সূত্র সাতে, প্রথম ব্র্যাকেট থ্রি এ প্লাস টু বি। দ্বিতীয় ব্র্যাকেটে প্রথমটার স্কয়ার, মাইনাস দুইটার গুণ, প্লাস দ্বিতীয়টার স্কয়ার।

এবার তিনটা পদ হিসাব করি। থ্রি এ হোল স্কয়ার, নাইন এ স্কয়ার। থ্রি এ ইনটু টু বি, সিক্স এ বি। টু বি হোল স্কয়ার, ফোর বি স্কয়ার।

লিখি, ইকুয়াল টু, এ, ইনটু থ্রি এ প্লাস টু বি, ইনটু নাইন এ স্কয়ার মাইনাস সিক্স এ বি প্লাস ফোর বি স্কয়ার।