অধ্যায় ৪ · অনুশীলনী ৪.৩ (উৎপাদকে বিশ্লেষণ) · পর্ব ৬

সংক্ষিপ্ত প্রশ্ন ৪ সমাধান

বহুনির্বাচনি ও সংক্ষিপ্ত প্রশ্ন · ৫৮:১৯ থেকে, ২ মিনিট

Class 8 · Math

শিক্ষক যা বলেন

প্রশ্ন চার। উৎপাদকে বিশ্লেষণ করো, পি টু দ্য পাওয়ার ফোর প্লাস পি স্কয়ার প্লাস ওয়ান।

ঠিক ধরেছ, দেখতে পূর্ণ বর্গের মতো, কিন্তু পুরো মেলে না। দেখি কেন। পি টু দ্য পাওয়ার ফোর হলো পি স্কয়ারের স্কয়ার, আর ওয়ান হলো ওয়ান এর স্কয়ার। পূর্ণ বর্গ হলে মাঝে লাগত টু ইনটু পি স্কয়ার ইনটু ওয়ান, মানে টু পি স্কয়ার।

আমাদের আছে শুধু একটা পি স্কয়ার। তাই আরেকটা পি স্কয়ার যোগ করি, আবার বিয়োগও করি। মান বদলায় না, বহুনির্বাচনি ছয়ের কৌশল।

লিখি, সমাধান, পি টু দ্য পাওয়ার ফোর প্লাস পি স্কয়ার প্লাস ওয়ান।

সাজিয়ে, ইকুয়াল টু, পি স্কয়ার হোল স্কয়ার, প্লাস টু ইনটু পি স্কয়ার ইনটু ওয়ান, প্লাস ওয়ান স্কয়ার, মাইনাস পি স্কয়ার।

দেখো, এখানে টু পি স্কয়ার আর মাইনাস পি স্কয়ার মিলে একটা পি স্কয়ারই, প্রশ্নের মতো। কিছুই বদলায়নি।

প্রথম তিনটা পূর্ণ বর্গ। ইকুয়াল টু, পি স্কয়ার প্লাস ওয়ান হোল স্কয়ার, মাইনাস পি স্কয়ার।

এখন দুইটা বর্গের অন্তর। এ হলো পুরো পি স্কয়ার প্লাস ওয়ান, বি হলো পি।

সূত্রে বসালে, ইকুয়াল টু, পি স্কয়ার প্লাস ওয়ান প্লাস পি, ইনটু পি স্কয়ার প্লাস ওয়ান মাইনাস পি।

সাজিয়ে, ইকুয়াল টু, পি স্কয়ার প্লাস পি প্লাস ওয়ান, ইনটু পি স্কয়ার মাইনাস পি প্লাস ওয়ান।